হোম > সারা দেশ > চট্টগ্রাম

চৌদ্দগ্রামে শিবিরের শাহাব উদ্দিন হত্যায় ১৩ পুলিশের বিরুদ্ধে মামলা

উপজেলা প্রতিনিধি, চৌদ্দগ্রাম (কুমিল্লা)

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা ছাত্র শিবিরের তৎকালীন সভাপতি শাহাব উদ্দিন পাটোয়ারীকে ক্রসফায়ারের নামে গুলি করে হত্যার অভিযোগে তৎকালীন পুলিশের ১৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৪০-৫০ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।

মঙ্গলবার কুমিল্লার সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতে মামলাটি দায়ের করেন শাহাব উদ্দিন পাটোয়ারীর বাবা জয়নাল আবেদীন পাটোয়ারী।

মামলার আসামিরা হলেন তৎকালীন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উত্তম কুমার চক্রবর্তী, তৎকালীন ওসি (তদন্ত) আব্দুল্লাহ আল মাহফুজ, তৎকালীন উপ-পরিদর্শক নুরুজ্জামান হাওলাদার, মো. ইব্রাহিম, তৎকালীন ডিবির উপ-পরিদর্শক শাহ কামাল, মো. শহীদ, তৎকালীন চৌদ্দগ্রাম থানার কনস্টেবল মু. নুর হোসেন, মহসিন মিয়া, আবু নাছের, শশাংক চাকমা, তৎকালীন এসএএফ শাখার স্টাফ শরিফুল ইসলাম, মো. মোতাহের হোসেন, তৎকালীন চৌদ্দগ্রাম থানার আনছার মুরাদ হোসেন।

মামলার আইনজীবি অ্যাড. শাহজাহান জানান, ২০১৫ সালের ৫ ফেব্রুয়ারি বিকেলে সাবেক রেলপথমন্ত্রী মুজিবুল হকের নির্দেশনায় অমানবিকভাবে মায়ের সামনে থেকে চৌদ্দগ্রাম থানা পুলিশ শাহাব উদ্দিনকে তুলে নিয়ে যায়। পুলিশ হেফাজতে মানুষ নিরাপদ থাকার কথা। কিন্তু সেটা না করে পরদিন ৬ ফেব্রুয়ারি ক্রসফায়ারের নামে তাকে ঠান্ডা মাথায় খুন করে মামলার আসামিরা। ওই সময় পরিবেশ পরিস্থিতির কারণে ভুক্তভোগী পরিবার মামলা দায়ের করেনি।

মঙ্গলবার দুপুরে নির্যাতন ও হেফাজতে ১৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৪০-৫০ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়েছে। আমরা মামলার আসামিদের সর্বোচ্চ দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

এমএস

লাকসাম-মনোহরগঞ্জে এনজিওর ঋণে ঝুঁকছে দরিদ্র মানুষ

দেশে ফেরার প্রাক্কালে বিমানবন্দরে অসুস্থ খন্দকার মোশাররফ, আবারো হাসপাতালে ভর্তি

চৌদ্দগ্রামে সংগীতশিল্পী ইউসুফ হত্যার ২০ দিনেও আসামি গ্রেপ্তার নেই, ক্ষোভ স্বজনদের

লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির হাফিজ উল্যাহ, সেক্রেটারি মহসিন কবির

চট্টগ্রামে ক্রোকারিজের দাম বাড়ায় চাপে ক্রেতা

বৈধ কাগজ থাকার পরও ৩৩৪ বস্তা জিরা জব্দ, ৭৪ বস্তার হদিস নেই

মেধাবী ও ফার্স্ট বেঞ্চের শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে চায় না: নুরুল আমিন এমপি

‘শেখ হাসিনাকে পুনর্বাসনে ডিসেম্বরে জীবন বাজি রেখে মাঠে নামবে’, এসপি জাহাঙ্গীরের মেসেজ

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য