হোম > সারা দেশ > চট্টগ্রাম

খাগড়াছড়ির গুইমারায় একজনকে অপহরণ, থানায় অভিযোগ

উপজেলা প্রতিনিধি, গুইমারা (খাগড়াছড়ি)

খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার তৈকর্মাপাড়ার মোদি দোকানদার সৃষ্টি ত্রিপুরাকে (৩৬) অপহরণ করা হয়েছে। তার পিতার নাম অলংগ্য ত্রিপুরা।

মঙ্গলবার রাতে দোকান থেকে বাড়ি ফেরার পথে তাকে অপহরণ করা হয়েছে বলে ধারণা করছেন সৃষ্টি ত্রিপুরার স্ত্রী রিতা ত্রিপুরা। তবে কারা তাকে অপহরণ করতে পারেন, তা তিনি নির্দিষ্ট করে বলতে পারেননি।

এদিকে পিতা অলংগ্য ত্রিপুরা তার ছেলে নিখোঁজ বলে গুইমারা থানায় অভিযোগ দায়ের করেছেন।

গুইমারা থানার ওসি এনামুল হক চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের পক্ষ থেকে নিখোঁজের অভিযোগ করা হয়েছে। বিষয়টি অপহরণ নাকি নিখোঁজ, তদন্তের পর বলা যাবে এবং তাকে উদ্ধারে ব্যবস্থা নেওয়া হবে।

সংঘর্ষে পায়ের গোড়ালি বিচ্ছিন্ন ছাত্র শিবির কর্মীর

শিক্ষা মন্ত্রীর উপজেলায় ৮৩ জন এসএসসি পরীক্ষার্থী অনুপস্থিত

পুলিশের পোশাক পরে একরাতে তিন বাড়িতে ডাকাতি

অস্ত্র হাতে হামলার ছবি ভাইরাল, প্রশাসন বলল শনাক্ত করা যায়নি

চট্টগ্রামে এসএসসি পরীক্ষায় অনুপস্থিত ১০০৩

প্রথম দিনেই ভুল প্রশ্নপত্রে দেবিদ্বারে এসএসসি পরীক্ষা

টেকনাফে ডাকাতির মাল ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বে ৩ ডাকাতের মৃত্যু

কুমিল্লা বোর্ডে প্রথমদিনেই অনুপস্থিত ১,৪২৫ পরীক্ষার্থী

মেঘনায় জোয়ারে ভেসে এলো অজ্ঞাত যুবকের লাশ

চট্টগ্রামে ছাত্রদল–শিবির দফায় দফায় সংঘর্ষ, শিবির কর্মীর পায়ের গোড়ালি বিচ্ছিন্ন