হোম > সারা দেশ > চট্টগ্রাম

কুমিল্লায় পিস্তলসহ ২ যুবদলকর্মী গ্রেপ্তার

ছিনতাই-ডাকাতির অভিযোগ

কুমিল্লা প্রতিনিধি

ছিনতাই ও ডাকাতির অভিযোগে এয়ারসফট পিস্তলসহ কুমিল্লা যুবদলের দুই কর্মীকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। গত শনিবার রাতে সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার ও রামপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গতকাল রোববার দুপুরে কুমিল্লা সদর আর্মি ক্যাম্প থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- যুবদলকর্মী মো. রাসেল ও মো. শরীফ। তারা কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বাসিন্দা। রাসেলের বিরুদ্ধে দুটি ও শরীফের বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী। পরে তাদের সদর দক্ষিণ মডেল থানায় হস্তান্তর করা হয়।

উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে রয়েছেÑদুটি এয়ারসফট পিস্তল, তিনটি দেশীয় তৈরি দা, দুটি বড় ছুরি, দুটি ছোট ছুরি, চারটি ওয়াকিটকি সেট এবং তিনটি মোবাইল ফোন।

অভিযুক্ত দুজনের কিছু ছবি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে তাদের বিএনপি নেতাদের সঙ্গে দেখা যায়। রাসেল এলাকায় যুবদলকর্মী হিসেবে পরিচয় দিতেন বলে জানা গেছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা মহানগরীর সদস্য সচিব রাশেদুল ইসলাম জানান, রাসেল বিএনপির রাজনীতি করে। শরীফ কুমিল্লা মহানগরীর ২২নং ওয়ার্ড বিএনপির সভাপতি বাবুল মিয়ার আপন ভাগনে।

কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ওসি রফিকুল ইসলাম বলেন, অভিযানে গ্রেপ্তার যুবকদের কাছ থেকে এয়ারসফট পিস্তল, ছুরি, দা ও ওয়াকিটকি উদ্ধার করা হয়। আইনানুগ ব্যবস্থা গ্রহণের পর তাদের আদালতে পাঠানো হয়। তাদের দলীয় পরিচয় আমার জানা নেই।

লাকসাম-মনোহরগঞ্জে এনজিওর ঋণে ঝুঁকছে দরিদ্র মানুষ

দেশে ফেরার প্রাক্কালে বিমানবন্দরে অসুস্থ খন্দকার মোশাররফ, আবারো হাসপাতালে ভর্তি

চৌদ্দগ্রামে সংগীতশিল্পী ইউসুফ হত্যার ২০ দিনেও আসামি গ্রেপ্তার নেই, ক্ষোভ স্বজনদের

লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির হাফিজ উল্যাহ, সেক্রেটারি মহসিন কবির

চট্টগ্রামে ক্রোকারিজের দাম বাড়ায় চাপে ক্রেতা

বৈধ কাগজ থাকার পরও ৩৩৪ বস্তা জিরা জব্দ, ৭৪ বস্তার হদিস নেই

মেধাবী ও ফার্স্ট বেঞ্চের শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে চায় না: নুরুল আমিন এমপি

‘শেখ হাসিনাকে পুনর্বাসনে ডিসেম্বরে জীবন বাজি রেখে মাঠে নামবে’, এসপি জাহাঙ্গীরের মেসেজ

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য