হোম > সারা দেশ > চট্টগ্রাম

রামুতে বস্তাবন্দি অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

উপজেলা প্রতিনিধি, রামু (কক্সবাজার)

কক্সবাজারের রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের পশ্চিম গোয়ালিয়া পালং এলাকার পুরাতন জামে মসজিদের পাশের ডোবা থেকে এক অজ্ঞাত যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে রামু থানা পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে কৃষকেরা পাশের জমিতে কাজ করতে গেলে ডোবায় ভাসমান একটি বস্তা দেখতে পান। স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল হক কোম্পানি রামু থানায় খবর দিলে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।

রামু থানার পরিদর্শক (তদন্ত) মো. ফরিদ জানান, লাশটি প্যান্ট ও গেঞ্জি পরিহিত এবং আনুমানিক বয়স ৩৫ বছর। এখনো পরিচয় মেলেনি। আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

ফ্যাসিবাদকে পরাজিত করে ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করব : অ্যাড. তরিকুল

আন্দামান সাগরে ট্রলার ডুবে ২৬৪ বাংলাদেশি নিখোঁজ

মহাসড়কে আনসারদের বহনকারী তিন বাসের সংঘর্ষে সাতজন হাসপাতালে

কাজের মান নিয়ে অভিযোগ তোলায় প্রকৌশলীকে বাঁশ নিয়ে দৌঁড়ালেন ঠিকাদার

সরকারি সিদ্ধান্ত ছাড়া নদী থেকে বালু উত্তোলন করা যাবে না : এমপি মানিক

নকলমুক্ত শিক্ষা ও মানবসম্পদ গঠন বিএনপির অঙ্গীকার: ড. খন্দকার মারুফ

বনাঞ্চলের গাছ কেটে পাচারের সময় হাতেনাতে ২৬ রোহিঙ্গা আটক

ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনুমতি ছাড়াই সৌদি ভ্রমণের অভিযোগ

খাগড়াছড়িতে ত্রিপুরাদের বর্ষবরণ বৈসু উৎসব শুরু

ছেলেসহ ৩ জনকে কুপিয়ে অবসরপ্রাপ্ত কনস্টেবলের মৃত্যু