হোম > সারা দেশ > চট্টগ্রাম

রামুতে পৃথক সড়ক দুর্ঘটনায় ৫০ জন আহত

উপজেলা প্রতিনিধি, রামু (কক্সবাজার)

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের রামু অংশে মাত্র দেড় কিলোমিটার এলাকায় পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় অন্তত ৫০ জন আহতের খবর পাওয়া গেছে। তবে এতে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন পুলিশ।

শুক্রবার দুপুরে পৃথক সময়ে রামুর জোয়ারিয়ানালা মুরাপাড়া, গুচ্ছগ্রাম এবং রশিদনগর এলাকায় পৃথক তিনটি দুর্ঘটনায় নারী, পুরুষ, শিশুসহ অন্তত ৫০ জন আহত হন।

আহতদের উদ্ধার করে বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে পাঠানো হলেও তাৎক্ষণিক পরিচয় জানা সম্ভব হয়নি বলে জানিয়েছেন রামু থানা পুলিশ।

হাইওয়ে থানার ওসি নাসির উদ্দিন বলেন, 'খবর পেয়েই তিনটি স্পটেই হাইওয়ে পুলিশের টিম পাঠানো হয়েছে। সঙ্গে স্থানীয়রা উদ্ধারে সহায়তা করেছে। আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। দুর্ঘটনা কবলিত বাসগুলো মহাসড়ক থেকে সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়েছে।'

ফ্যাসিবাদকে পরাজিত করে ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করব : অ্যাড. তরিকুল

আন্দামান সাগরে ট্রলার ডুবে ২৬৪ বাংলাদেশি নিখোঁজ

মহাসড়কে আনসারদের বহনকারী তিন বাসের সংঘর্ষে সাতজন হাসপাতালে

কাজের মান নিয়ে অভিযোগ তোলায় প্রকৌশলীকে বাঁশ নিয়ে দৌঁড়ালেন ঠিকাদার

সরকারি সিদ্ধান্ত ছাড়া নদী থেকে বালু উত্তোলন করা যাবে না : এমপি মানিক

নকলমুক্ত শিক্ষা ও মানবসম্পদ গঠন বিএনপির অঙ্গীকার: ড. খন্দকার মারুফ

বনাঞ্চলের গাছ কেটে পাচারের সময় হাতেনাতে ২৬ রোহিঙ্গা আটক

ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনুমতি ছাড়াই সৌদি ভ্রমণের অভিযোগ

খাগড়াছড়িতে ত্রিপুরাদের বর্ষবরণ বৈসু উৎসব শুরু

ছেলেসহ ৩ জনকে কুপিয়ে অবসরপ্রাপ্ত কনস্টেবলের মৃত্যু