হোম > সারা দেশ > চট্টগ্রাম

অস্ত্রের মুখে জিম্মি করে ৭০ ভরি স্বর্ণ ও দুই কোটি টাকার মালামাল লুট

জেলা প্রতিনিধি, ফেনী

ফেনীতে এক সুইডেন প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় অস্ত্রের মুখে জিম্মি করে ৭০ ভরি স্বর্ণ, ৩ হাজার ইউরো ও নগদ টাকাসহ প্রায় দুই কোটি টাকার মালামাল লুট করে নিয়ে গেছে বলে দাবি করেছে পরিবারটি।

খবর পেয়ে শনিবার (১৮ অক্টোবর) জেলার পুলিশ সুপার হাবিবুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এর আগে শুক্রবার (১৭ অক্টোবর) দিবাগত রাতে দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের সিলোনীয়া বাজার সংলগ্ন চানপুর গ্রামের আজিজ উল্যা মাস্টার বাড়িতে ঘটনাটি ঘটে।

পুলিশ ও ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা যায়, ওই রাতে আজিজ উল্যা মাস্টারের ছোট ছেলে কামাল উদ্দিন বাবুলের ডুপ্লেক্স ঘরের বারান্দার লোহার গ্রিল ও কলাপসিবল গেইটের গ্রিল কেটে ডাকাত দল প্রবেশ করে। পরে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ৭০ ভরি স্বর্ণ, ৩ হাজার ইউরো, নগদ ৪ লাখ টাকা, মোবাইল ফোন ও মূল্যবান জিনিসপত্র প্রায় ২ কোটি টাকার মালামাল লুটে করে নিয়ে গেছে। সকালে প্রতিবেশীরা খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

স্থানীয়রা জানান, বাবুল মিয়ার বড় মেয়ে লাবনী আক্তার সুইডেন প্রবাসী। সম্প্রতি তিনি দেশে এসেছেন এবং বাবার বাড়িতে অবস্থান করছিলেন। বাবুল মিয়ার ছোট বোন তার সঙ্গে বসবাস করে। বাবুল মিয়ার স্ত্রী, মেয়ে ও বোনের মিলিয়ে প্রায় ৭০ ভরি স্বর্ণ ডাকাতরা হাতিয়ে নেয়।

ওই রাতে বাবুল মিয়ার স্ত্রী ও মেয়ে বাড়িতে ছিলেন না। ডাকাতরা ঘরে প্রবেশ করে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে ঘরে অবস্থান করা বাবুল মিয়াসহ তার দুই ভাগিনা ও দুই বোনকে বেঁধে ফেলে। বাধা দেওয়ার চেষ্টা করলে তারা বাবুল মিয়াকে বেধড়ক মারধর করে।

তাদের দাবি, স্থানীয় কতিপয় চিহ্নিত সন্ত্রাসী এ ঘটনার সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে মাদক কারবার, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজির অভিযোগ রয়েছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

দাগনভূঞা থানা ওসি মোহাম্মদ ওয়াহেদ পারভেজ ডাকাতির বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ সুপারসহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য

হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি গ্রেপ্তার

ফেনী সীমান্তে বিজিবির অভিযানে দুটি বিদেশি পিস্তল উদ্ধার

চকরিয়ায় বন্য হাতির আক্রমণে প্রাণ গেল বৃদ্ধের

আগামী দিনে সরকারি দল হবে জামায়াত: এটিএম মাছুম

আমি ঠিক হলে আমার নেতাকর্মীরা ঠিক হবে না কেন

ঘেরাওয়ের নেতৃত্বে ছাত্রলীগ নেতা, ফেসবুকে সরকারবিরোধী প্রচার

কুমিল্লায় ১২ দোকানে অগ্নিকাণ্ডে ৫ কোটি টাকার ক্ষতি

পুলিশ হেফাজতে ‘নন-পলাতক আওয়ামী লীগ সভাপতি’