হোম > সারা দেশ > চট্টগ্রাম

চান্দিনায় শহীদ ইমাম হাসান ভূঁইয়ার ২য় শাহাদাতবার্ষিকী পালিত

উপজেলা প্রতিনিধি, চান্দিনা (কুমিল্লা)

ছবি: আমার দেশ

‎কুমিল্লার চান্দিনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শাহাদাত বরণকারী বীর শহীদ ইমাম হাসান (তায়িম) ভূঁইয়ার ২য় শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে স্মরণসভা, দোয়া মাহফিল ও কবর জিয়ারত অনুষ্ঠিত হয়েছে।

‎ সোমবার দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, চান্দিনা পৌরসভার উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এ স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল হক।

‎অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন মাওলানা জুবায়ের আহম্মেদ। পরে শহীদ ইমাম হাসান (তায়িম) ভূঁইয়ার আত্মত্যাগের স্মৃতিচারণ করে বক্তারা তার আদর্শ, দেশপ্রেম ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামকে নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হিসেবে উল্লেখ করেন। তারা শহীদদের আত্মত্যাগের চেতনাকে ধারণ করে বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও মানবিক বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

‎স্মরণসভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে এম ইঞ্জারুল ইসলাম, চান্দিনা থানার অফিসার ইনচার্জ নুরুজ্জামান, আমরা জুলাই যোদ্ধা কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আমিনুল ইসলাম, শহীদ ইমাম হাসান (তায়িম)-এর বড় ভাই ও জুলাই-২৪ শহীদ সোসাইটির সেক্রেটারি রবিউল তুহিন, চান্দিনা উপজেলা জামায়াতের আমির মিজানূর রহমান, বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ও জুলাই যোদ্ধা ব্যারিস্টার শাকেরুল্লাহ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা জেলার সাবেক আহ্বায়ক সাকিব হুসাইন, সাবেক যুগ্ম আহ্বায়ক আবু হানিফ, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চান্দিনা উপজেলা শাখার সাবেক সভাপতি ও জুলাই যোদ্ধা মহিউদ্দিন সরকার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চান্দিনা পৌরসভা শাখার সদস্য সচিব ইশতিয়াক আহমেদ, সাবেক মুখ্য সংগঠক মাহমুদ হাসান তাসিন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চান্দিনা পৌরসভার যুগ্ম আহ্বায়ক ও জুলাই যোদ্ধা মহিবুল মানিক সরকার এবং রাব্বি।

‎স্মরণসভা শেষে শহীদ ইমাম হাসান তায়িম ভূঁইয়ার কবর জিয়ারত করা হয়। পরে শহীদ পরিবার, আন্দোলনে আহত ব্যক্তিদের সুস্থতা এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ছাত্র সংগঠনের নেতাকর্মী, প্রশাসনের কর্মকর্তা এবং সর্বস্তরের মানুষ অংশ নেন।

এমএইচ

স্বামীর ইয়াবা বিক্রিতে বাধা দেওয়ায় মারধরের শিকার স্ত্রীর আত্মহত্যা

পটিয়ায় এনসিপির মশাল মিছিল

বাঁশখালীতে দুই যমজ সন্তানকে হত্যার পর বাবার আত্মহত্যা

হাসিনার ফেরার স্বপ্ন পূরণ হবে না, দেশ ঐক্যবদ্ধ: ধর্ম প্রতিমন্ত্রী

ওভারলোডেড ট্রাক চালালে এক কিলোমিটার সড়ক তৈরি করে দিতে হবে

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে আহত ১০

ওবায়দুল কাদেরের মামাতো ভাই-ভাতিজা গ্রেপ্তার

মাস্টার নজরুল ইসলামের মৃত্যুতে হামিদুর রহমান আযাদের শোক প্রকাশ

বর্তমান পরিস্থিতিতে জুলাই যোদ্ধারা চুপ করে বসে থাকবে না

সাইকেল চুরির সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ