হোম > সারা দেশ > চট্টগ্রাম

পটিয়ায় পুলিশের অভিযানে যুবলীগ কর্মীসহ গ্রেপ্তার ৪

উপজেলা প্রতিনিধি, পটিয়া (চট্টগ্রাম)

চট্টগ্রামের পটিয়া থানা পুলিশের পৃথক অভিযানে যুবলীগের এক কর্মীসহ বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ও সাজাপ্রাপ্ত মোট ৪ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৬ মে) বিভিন্ন সময়ে পটিয়া থানা পুলিশের অভিযানে উপজেলা ও পৌরসদরের কয়েকটি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, পটিয়া পৌরসদরের পশ্চিম গোবিন্দারখীল ধোপাপুকুর এলাকায় স্থানীয়দের সহযোগিতায় পরিচালিত অভিযানে এজাহারনামীয় আসামি যুবলীগ কর্মী মো. সাকিবকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনের মামলাসহ পটিয়া থানায় একাধিক মামলা রয়েছে।

অন্যদিকে, এএসআই (নিরস্ত্র) শ্রীবাস চন্দ্র দে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দায়রা নং-২২৭৩/২৪, সিআর মামলা নং-৪৭৬/২৪ (পটিয়া), এনআই অ্যাক্টের ১৩৮ ধারার সাজাপ্রাপ্ত আসামি মুহাম্মদ ওমর ফারুককে পটিয়া পৌরসভার বড় বাজারসংলগ্ন এলাকা থেকে গ্রেপ্তার করেন।

এছাড়া, এসআই সমীর ভট্টাচার্য সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে পটিয়া থানার মামলা নং-২০, তারিখ ১৫/০৯/২০২৫ ইং, ধারা ৪৫৭/৩৮০/৪১১ পেনাল কোডের চুরি মামলার আসামি মো. ইমতিয়াজ প্রকাশ ফাহিম (২২)-কে গ্রেপ্তার করেন।

অপরদিকে, এএসআই (নিরস্ত্র) জাফর আহাম্মদ সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে সিআর নং-৯৪/২২, পেনাল কোডের ৩০৬ ধারার ওয়ারেন্টভুক্ত আসামি কহিনুর আক্তারকে গ্রেপ্তার করেন।

পটিয়া থানার অফিসার ইনচার্জ জিয়াউল হক জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে।

জঙ্গল সলিমপুরে কারাগার নির্মাণের পরিকল্পনা চূড়ান্ত

লাকসাম-মনোহরগঞ্জে এনজিওর ঋণে ঝুঁকছে দরিদ্র মানুষ

দেশে ফেরার প্রাক্কালে বিমানবন্দরে অসুস্থ খন্দকার মোশাররফ, আবারো হাসপাতালে ভর্তি

চৌদ্দগ্রামে সংগীতশিল্পী ইউসুফ হত্যার ২০ দিনেও আসামি গ্রেপ্তার নেই, ক্ষোভ স্বজনদের

লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির হাফিজ উল্যাহ, সেক্রেটারি মহসিন কবির

চট্টগ্রামে ক্রোকারিজের দাম বাড়ায় চাপে ক্রেতা

বৈধ কাগজ থাকার পরও ৩৩৪ বস্তা জিরা জব্দ, ৭৪ বস্তার হদিস নেই

মেধাবী ও ফার্স্ট বেঞ্চের শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে চায় না: নুরুল আমিন এমপি

‘শেখ হাসিনাকে পুনর্বাসনে ডিসেম্বরে জীবন বাজি রেখে মাঠে নামবে’, এসপি জাহাঙ্গীরের মেসেজ

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান