হোম > সারা দেশ > চট্টগ্রাম

ঈদগাঁওয়ে র‍্যাবের অভিযানে অস্ত্রসহ গ্রেপ্তার ২

উপজেলা প্রতিনিধি, ঈদগাঁও (কক্সবাজার)

কক্সবাজারের ঈদগাঁওয়ে র‍্যাব-১৫-এর অভিযানে দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র ও তাজা গুলিসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে ঈদগাঁও উপজেলার ঈদগাঁও আলমাছিয়া মাদ্রাসা পূর্ব গেট সংলগ্ন স্বপ্নচূড়া মার্কেট এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

র‍্যাবের দেওয়া প্রেস ব্রিফিংয়ে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৫-এর একটি দল জানতে পারে যে, উক্ত এলাকায় মাদক কেনাবেচার উদ্দেশ্যে কতিপয় ব্যক্তি অবস্থান করছে। এ অবস্থায় ঝটিকা অভিযান পরিচালনাকালে পালিয়ে যাওয়ার সময় দুইজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি দেশীয় একনলা বন্দুক ও ৫ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ডাকাতির উদ্দেশ্যে সংঘবদ্ধ হচ্ছিল বলে স্বীকার করেছে। এছাড়া তারা দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব বিস্তার ও নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত বলে জানিয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলো—উপজেলার ঈদগাঁও ইউনিয়নের ৫ নং ওয়ার্ড কালিরছড়া চর পাড়ার মৃত আবদুন নবীর পুত্র এনামুল হক এনাম (২৩) ও নুর আহমদের পুত্র নুরুল আবছার রিপন ওরফে আবছার (৪০)।

র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) আ. ম. ফারুক জানিয়েছেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে থানায় হস্তান্তর করা হয়েছে।

ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম সিফাতুল মাজদার জানান, অস্ত্রসহ আটককৃতদের বিরুদ্ধে অবৈধ অস্ত্র আইনে মামলা রুজু হয়েছে এবং তারা বর্তমানে থানা হেফাজতে রয়েছে।

জাহাজ ভাঙা শিল্পে নতুন নেতৃত্ব, সভাপতি মহসিন চৌধুরী

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু

জুলাই গণহত্যার বিচার ও গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে সরকার প্রতারণা করছে

চকরিয়ায় ২০ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

গণমাধ্যমের সার্বিক উন্নয়নে কমিশন গঠন করবে সরকার

লক্ষ্মীপুরে সালিশ বৈঠকে বৃদ্ধকে গুলি

চট্টগ্রামে একদিনে তিন লাশ উদ্ধার

জঙ্গল সলিমপুরের আদলে টেকনাফের বাহারছড়ায় যৌথ অভিযানের পরিকল্পনা

চব্বিশের ছাত্র জনতার আন্দোলনে দেশ গণতন্ত্রে ফিরেছে : গণপূর্ত মন্ত্রী

বিএসবিআরএর সভাপতি মহসিন ও সিনিয়র সহসভাপতি সালিম