হোম > সারা দেশ > চট্টগ্রাম

লোহাগাড়ায় সাপের কামড়ে কিশোর নিহত

উপজেলা প্রতিনিধি, লোহাগাড়া (চট্টগ্রাম)

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় গোখরা সাপের কামড়ে সোহান উদ্দিন (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

রোববার সকাল ৯ টার দিকে তাকে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত সোহান উপজেলার চৌধুরীপাড়ার মো. জহির উদ্দিনের ছেলে ।

স্থানীয় সূত্রে জানা যায়, সোহান ঘুমিয়ে থাকা অবস্থায় গভীর রাতে গোখরা সাপটি কামড় দেয়। পরে তিনি সাপটি ধরে মেরে ফেলেন। পরে পরিবারের সদস্যরা তাকে সাতকানিয়া উপজেলার বাজালিয়া এলাকার একজন ওঝার কাছে নিয়ে যান। সেখানে কিছু সময় অতিবাহিত হওয়ার পর তার অবস্থার অবনতি হলে তাকে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।

লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. এজাজুল ইসলাম শিহাব জানান, সাপে কামড়ের দিলে রোগীকে হাসপাতালে নিয়ে এসে দ্রুত অ্যান্টিভেনম ও প্রয়োজনীয় চিকিৎসা শুরু করা জরুরি। স্বজনরা বিলম্ব করে এনেছে। ফলে হাসপাতালে আনার আগেই রোগীর মৃত্যু হয়েছে।

এমই

অপহরণের ২৪ দিন পর র‍্যাব ক্যাম্পে হাজির ইমতিয়াজ

বালু বোঝাই ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

এসআইসহ তিন পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার সুপারিশ

শিক্ষার্থী না থাকায় ৬৮ কারিগরি প্রতিষ্ঠানের অনুমোদন বাতিল হচ্ছে

যুবদল নেতার বিরুদ্ধে ফসলি জমি ধ্বংস করে মাটি কাটার অভিযোগ

যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, আহত ১০

৮ টার ক্যাম্পেইন সাড়ে ৯টায় শুরু করলেন কুমেক পরিচালক

ভিটামিন ‘এ’ শিশুদের অপুষ্টিজনিত অন্ধত্ব প্রতিরোধ করে

কুমিল্লার ইতিহাসে প্রথম নারী জেলা প্রশাসক নিয়োগ

কক্সবাজার সমুদ্রসৈকতে নিখোঁজের ২১ ঘণ্টা পর যুবকের লাশ উদ্ধার