হোম > সারা দেশ > চট্টগ্রাম

সোনাইমুড়ীতে বয়স্ক নারীকে গলা কেটে হত্যা

উপজেলা প্রতিনিধি, সোনাইমুড়ী (নোয়াখালী)

নোয়াখালীর সোনাইমুড়ীতে সিঁধ কেটে ঘরে ঢুকে সিতারা বেগম (৭০) নামে বৃদ্ধা নারীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (২০ জুন) দুপুরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।

বৃহস্পতিবার রাতে উপজেলার সোনাপুর ইউনিয়নের কালিকাপুর গ্রামের ওসমান আলী হাজী বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত সিতারা বেগম (৭০) ওই বাড়ির মৃত মোফাজ্জল হকের স্ত্রী। তিনি পাঁচ সন্তানের জননী ছিলেন।

স্থানীয়রা জানায়, নিহত সিতারা তার এক ছেলের সাথে সোনাইমুড়ী পৌরসভা এলাকায় বসবাস করতেন। ঈদুল আজহা উপলক্ষে তিনি বাড়িতে বেড়াতে আসেন। বৃহস্পতিবার রাতে নিজ ঘরে একা ঘুমিয়ে ছিলেন তিনি। শুক্রবার সকাল ১০টা পর্যন্ত বাড়ির লোকজন তার কোনো সাড়াশব্দ না ঘরে যান। সেখানে তার রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখেন স্বজনরা। পরে লোকজন গিয়ে দেখেন সিঁদ কেটে ঘরে ঢুকে সিতারাকে হত্যা করা হয়েছে।

ধারণা করা হচ্ছে, চিনে ফেলায় ওই নারীকে গলা কেটে হত্যা করা হয়েছে। পুলিশের ক্রাইমসিন রেসপন্স টিম ও সিআইডির একটি দল ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করেছে।

সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোরশেদ আলম জানান , কী কারণ বা কারা এ হত্যাকাণ্ড সংঘটিত করেছে তা এখনো পরিষ্কার নয়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আমাদের তদন্ত চলমান রয়েছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ জনকে পুলিশে দিয়েছে ছাত্রদল

হাইমচরে তাল পাড়তে বাধা দেওয়ায় যুবককে পিটিয়ে জখম

সাবেক মেয়র মনজুরসহ ২৯ জনের নামে মামলা

১৮ মামলার আসামি ‘সাদা আনোয়ার’ গাঁজাসহ গ্রেপ্তার

চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ ইউএনও কুমিল্লার মাহমুদা জাহান

বিএনপি আবারও আ.লীগের ফাঁদে পড়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

যুবদলের কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে চট্টগ্রামে মিছিল

চৌদ্দগ্রামে মাদকে বাধা দেওয়ায় গ্রামবাসীর ওপর হামলা, গ্রেপ্তার ১

কাফনের কাপড় পরে নিষিদ্ধ যুবলীগের ৫৮ সেকেন্ডের মিছিল

কুমিল্লায় ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ব্যবসায়ীর জিডি