হোম > সারা দেশ > চট্টগ্রাম

ভারতে মুসলিম নির্মূল ও গাজায় ইসরাইলি হামলা বন্ধের দাবি

নারী সংস্কার কমিশনের প্রস্তাবনা বাতিল

মো. আবুল বাশার নয়ন, বান্দরবান

নারী সংস্কার কমিশনের ইসলাম বিরোধী প্রস্তাবনা বাতিল, ভারতে মুসলিম নির্মূল ও গাজায় ইসরাইলি হামলার প্রতিবাদ জানিয়েছে বান্দরবানের আলেম সমাজ।

সোমবার সকালে বান্দরবান প্রেসক্লাবে আ'ইম্মা-উলামা ঐক্য পরিষদ আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়।

আলেমরা বলেন, রক্তস্রোতে ফ্যাসিস্ট সরকারের বিদায়ের মাধ্যমে অন্তর্বর্তী সরকার দায়িত্বভার গ্রহণ করেছেন। তবে সম্প্রতি অন্তর্বর্তী সরকারের অধীনে নারী সংস্কার কমিশন নারী অধিকারের নাম দিয়ে কোরআন, ইসলামী পারিবারিক আইন ও উত্তরাধিকার আইন সংস্কার প্রস্তাবে ইত্যাদি ক্ষেত্রে মুসলমানদের ঈমান ও আকিদার উপর আঘাত করেছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

এসময় তারা নারী সংস্কার কমিশনের ইসলাম বিরোধী প্রস্তাব সমূহ বাতিল করে নতুন করে সংস্কার কমিশন গঠনের পাশাপাশি ফিলিস্তিন, ভারতে মুসলমান নির্যাতনের প্রতিবাদে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবরে স্মারকলিপি প্রদান করেন।

এসময় বান্দরবান কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ও আইম্মা-উলামা ঐক্য পরিষদ সভাপতি মাওলানা আলাউদ্দিন ইমামী, সেক্রেটারি ও বাজার শাহী জামে মসজিদের খতিব মাওলানা ক্বারী এহসানুল হক আল মুঈন, মাওলানা আবুল কালাম, মাওলানা আবদুল আওয়াল, শোয়াইবুল ইসলাম, শহিদুল ইসলাম, মুজিবুল হকসহ বিভিন্ন এলাকার আলেম উলেমা উপস্থিত ছিলেন।

এমএস

নৌপথ আবারও পুরোনো ঐতিহ্য ফিরে পাবে: প্রতিমন্ত্রী

টেকনাফে ডাকাতদলের সঙ্গে বিজিবির গোলাগুলি, দুই রোহিঙ্গা আটক

লক্ষ্মীপুরে জামায়াতের ১৯৪ পশু কোরবানি করে মাংস বিতরণ

আগামীতেই জামায়াত ক্ষমতায় আসবে: বিরোধীদলীয় উপনেতা

প্রতিবন্ধী যুবককে জামায়াতের আর্থিক সহায়তা

জমি নিয়ে বিরোধের জেরে কিল-ঘুষিতে বৃদ্ধ নিহত

পর্যটক আগমনে মুখর কাপ্তাই

তথ্য ফাঁসের কারণে জঙ্গল সলিমপুরে অভিযানের সফলতা আসেনি

জঙ্গল সলিমপুরে কোনো সন্ত্রাসীর অভয়ারণ্য থাকবে না

জুয়ার আসর নিয়ে বিরোধ, সংঘর্ষ থামাতে গিয়ে ব্যবসায়ী নিহত