হোম > সারা দেশ > চট্টগ্রাম

লক্ষ্মীপুরে শিবিরের বর্ণাঢ্য র‍্যালি

জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর

লক্ষ্মীপুরে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১৭ বছর পর কোনো বাধা ছাড়াই প্রকাশ্যে বর্ণাঢ্য র‍্যালি করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

বৃহস্পতিবার সকালে লক্ষ্মীপুর শহর শিবির শাখার উদ্যোগে দক্ষিণ তেমুহনী থেকে র‍্যালিটি বের হয়। এরপর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উত্তর তেমুহনীতে গিয়ে সমাবেশে বক্তব্য রাখেন শহর শিবির সভাপতি ফরিদ উদ্দিন।

তিনি বলেন, শিবির একটি আদর্শিক সংগঠন। এখানে সন্ত্রাস নেই। নীতি নৈতিকতা নিয়ে দলটি প্রতিষ্ঠিত। গত ১৬ বছর আমরা নির্যাতিত নিপীড়িত হয়েছি। এছাড়া প্রতিষ্ঠার ৪৮ বছরে আমরা অনেক ভাইকে হারিয়েছি। শত জুলুম নির্যাতনে আমাদের কাজ থেমে থাকেনি।

শহর শাখার সেক্রেটারি আব্দুল আউয়াল হামদুর নেতৃত্বে র‌্যালিতে সাবেক সভাপতি আবিদুর রহমানসহ বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

মাদক বিক্রিতে বাধা দিতে গিয়ে প্রাণ হারালেন টাইলস মিস্ত্রি

পরিবেশ রক্ষার ডাকে চট্টগ্রামে ‘ইয়ুথ ফর ক্লাইমেট অ্যাকশন’

আদালতের রায় বনাম তৃণমূলের আবেগ, আসলাম চৌধুরীকে ঘিরে যা ঘটছে

আদালতের প্রতি শ্রদ্ধা, পূর্ণাঙ্গ রায় পেলেই রিভিউর ঘোষণা আসলাম চৌধুরীর

বিএনপি কার্যালয়ে ঢুকে প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুরের অভিযোগ

বাড়িতে হামলা-অগ্নিসংযোগ মামলায় বিএনপি-যুবদলের ৯ নেতাকর্মী কারাগারে

কর্ণফুলীতে মাছ ধরার জাহাজে অগ্নিকাণ্ডে ৬ নাবিক দগ্ধ

নিখোঁজের ৮ দিন পর ডোবা থেকে বৃদ্ধের গলিত লাশ উদ্ধার

গাঁজা কাণ্ডে দাউদকান্দির ওসি প্রত্যাহার

লক্ষ্মীপুরে মা-সহ তিন বোনকে হারানো সিফাতের পাশে জামায়াত