হোম > সারা দেশ > চট্টগ্রাম

এসএসসি পরীক্ষার প্রশ্নফাঁস চক্রের মূলহোতা গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

কক্সবাজারে এসএসসি পরীক্ষার প্রশ্নফাঁস চক্রের মূলহোতাকে আটক করেছে র‌্যাব। বৃহস্পতিবার বিকেলে সদরের দরিয়ানগর এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক সালাহউদ্দিন আহমেদ (১৭), পৌরসভার ৬নং ওয়ার্ডের সিটি কলেজ সড়কের প্রফেসর রফিক ম্যানসনের রফিকুল ইসলামের ছেলে।

র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) ও সহকারী পুলিশ সুপার আ ম ফারুক শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদে জানতে পারে দরিয়ানগর প্রকৃতি ও পর্যটন কেন্দ্রের সামনে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে সালাহউদ্দিন আহমেদকে আটক করা হয়।

সে পরিকল্পিতভাবে বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে পরীক্ষার্থীদের নম্বর সংগ্রহ করে তাদের সাথে যোগাযোগ করে। নিজেকে প্রশ্নপত্র সরবরাহকারী দাবি করে সে ভুয়া প্রশ্নপত্র তৈরি করে এবং পরীক্ষার আগের রাতে সেগুলো দেওয়ার নাম করে মোটা অংকের টাকা দাবি করতো। টাকা সংগ্রহের জন্য সে সুনির্দিষ্ট বিকাশ ও নগদ নম্বর ব্যবহার করে এবং অর্থপ্রাপ্তির পরপরই পরীক্ষার্থীদের ব্লক করে দিয়ে ডিজিটাল প্রতারণা করে আসছিল।

আটক আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থাগ্রহণের জন্য কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

জেডএম

দেশকে বিভক্ত করার রাজনীতিতে অপশক্তি সক্রিয়: মিয়া গোলাম পরওয়ার

নিজাম হাজারীর আয়কর নথি জব্দের আদেশ

লক্ষ্মীপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের র‍্যালি

মামলায় আপস না করায় বাদীর পিতাকে অপহরণের অভিযোগ

খাগড়াছড়িতে নদীতে ভেসে যাওয়া নৈশপ্রহরীর লাশ উদ্ধার

‎পরশুরামে চাইনিজ কুড়ালসহ ২ ছিনতাইকারী গ্রেপ্তার

জন্ম-মৃত্যু নিবন্ধনে জালিয়াতি, বরখাস্ত চার ইউপি চেয়ারম্যান

কক্সবাজারে ৬ কোটি টাকা মূল্যের অবৈধ চিংড়ি রেণু জব্দ

হাইমচরে প্রশাসনের নমনীয়তায় বেপরোয়া রেণু চোরচক্র

কর্তৃপক্ষের ভুলে সীতাকুণ্ডে ৪৯ পরীক্ষার্থীর চরম ভোগান্তি