হোম > সারা দেশ > চট্টগ্রাম

উখিয়ায় সাগরে নিখোঁজ জেলের লাশ উদ্ধার

উপজেলা প্রতিনিধি, উখিয়া (কক্সবাজার)

কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ছৌয়াংখালী এলাকায় সাগরে নিখোঁজ জেলের লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৮ জুলাই) ভোরে উপজেলার ছৌয়াংখালী পিসিং খাট এলাকা সংলগ্ন সাগর থেকে এ লাশ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, গতকাল সোমবার সকাল বেলায় সাগরে মাছ ধরার উদ্দেশ্যে মনজুর আলমের মালিকানাধীন একটি মাছ ধরার নৌকা নিয়ে সাগরে নামেন হোছনসহ আরও কয়েকজন। এ সময় হঠাৎ বৈরী আবহাওয়ার কারণে সাগরের ঢেউয়ের তোড়ে নৌকা থেকে ছিটকে সাগরে পড়ে যান তিনি। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। মঙ্গলবার ভোরে লাশ উদ্ধার করা হয়েছে। জেলে মো. হোছন (২৫) ছৌয়াংখালী এলাকার আব্দু মালেকের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন হোছনের স্বজন প্রত্যক্ষদর্শী শামিম শুভ জানান, সারারাত খোঁজাখুঁজি করে পাওয়া যায়নি। ভোরে ভাসমান অবস্থায় লাশ উদ্ধারের পর দাফন করা হয়েছে৷

উখিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আরিফ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, নিখোঁজ জেলের লাশ উদ্ধার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

দেশে ফেরার প্রাক্কালে বিমানবন্দরে অসুস্থ খন্দকার মোশাররফ, আবারো হাসপাতালে ভর্তি

চৌদ্দগ্রামে সংগীতশিল্পী ইউসুফ হত্যার ২০ দিনেও আসামি গ্রেপ্তার নেই, ক্ষোভ স্বজনদের

লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির হাফিজ উল্যাহ, সেক্রেটারি মহসিন কবির

চট্টগ্রামে ক্রোকারিজের দাম বাড়ায় চাপে ক্রেতা

বৈধ কাগজ থাকার পরও ৩৩৪ বস্তা জিরা জব্দ, ৭৪ বস্তার হদিস নেই

মেধাবী ও ফার্স্ট বেঞ্চের শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে চায় না: নুরুল আমিন এমপি

‘শেখ হাসিনাকে পুনর্বাসনে ডিসেম্বরে জীবন বাজি রেখে মাঠে নামবে’, এসপি জাহাঙ্গীরের মেসেজ

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য

হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি গ্রেপ্তার