হোম > সারা দেশ > চট্টগ্রাম

ঢাকা থেকে ডেকে নিয়ে তরুণীকে ধর্ষণ, আটক ২

জেলা প্রতিনিধি, চাঁদপুর

চাঁদপুরের ফরিদগঞ্জে বিয়ের কথা বলে ঢাকা থেকে ডেকে এনে এক তরুণীকে (২৩) তিন দিন আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নের সাচিয়াখালী গ্রামের মামুন পাটোয়ারীর (৪৪) রাজধানীর শনির আখড়ার এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে। গত ৫ আগস্ট ওই তরুণীকে ঢাকা থেকে নিজ বাড়িতে ডেকে নিয়ে আসে মামুন। পরে সেখানে মামুন ও তার দুই সহযোগী তরুণীকে ধর্ষণ করে। মামুন আরও দুদিন তরুণীকে আটকে রেখে ধর্ষণ করে।

শুক্রবার (৮ আগস্ট) বিষয়টি জানতে পেরে স্থানীয়রা তরুণীকে উদ্ধারের পাশাপাশি মামুনকে আটক করে। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়। এ ঘটনায় পরে ভুক্তভোগী মামলা করলে শনিবার চাঁদপুর সদরের ইচলী এলাকা থেকে অপর অভিযুক্ত মিরাজ পাটোয়ারীকে (২৪) গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃত মামুন ওই গ্রামের আব্দুল হাই পাটোয়ারীর ছেলে। তার বিরুদ্ধে ফরিদগঞ্জসহ বিভিন্ন থানায় মাদকসহ নানা অপরাধে অন্তত পাঁচটি মামলা রয়েছে। অপরদিকে মিরাজ পাটোয়ারী সদর উপজেলার মৃত সিরাজ পাটোয়ারীর ছেলে। তার বিরুদ্ধে চাঁদপুর সদর মডেল থানায় একটি মামলা রয়েছে।

ফরিদগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) রাজীব চক্রবর্তী বলেন, ‌তরুণীকে আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে। গ্রেপ্তারের পর দুই অভিযুক্তকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অপর অভিযুক্তকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে।

চট্টগ্রামে ক্রোকারিজের দাম বাড়ায় চাপে ক্রেতা

বৈধ কাগজ থাকার পরও ৩৩৪ বস্তা জিরা জব্দ, ৭৪ বস্তার হদিস নেই

মেধাবী ও ফার্স্ট বেঞ্চের শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে চায় না: নুরুল আমিন এমপি

‘শেখ হাসিনাকে পুনর্বাসনে ডিসেম্বরে জীবন বাজি রেখে মাঠে নামবে’, এসপি জাহাঙ্গীরের মেসেজ

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য

হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি গ্রেপ্তার

ফেনী সীমান্তে বিজিবির অভিযানে দুটি বিদেশি পিস্তল উদ্ধার

চকরিয়ায় বন্য হাতির আক্রমণে প্রাণ গেল বৃদ্ধের

আগামী দিনে সরকারি দল হবে জামায়াত: এটিএম মাছুম