হোম > সারা দেশ > চট্টগ্রাম

ছয় ঘণ্টায় অন্ধকারে ফেনী জেনারেল হাসপাতাল

এস এম ইউসুফ আলী, ফেনী

ফেনীর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে টানা ছয় ঘণ্টার বিদ্যুৎ বিপর্যয়ে থাকার কারণে ভোগান্তিতে পড়েছেন রোগীসহ সেবা নিতে আসা সাধারণ মানুষজন। এর আগে বুধবার ভোর ৫টা থেকে হাসপাতালে বিচ্ছিন্ন হওয়ার পর বিদ্যুৎ আসে বেলা সোয়া ১১টার দিকে।

সরেজমিনে বেলা ১১টার দিকে দেখা গেছে, পুরো হাসপাতালজুড়েই অন্ধকার। নিজ কক্ষে বসে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও গণপূর্ত বিভাগ ফেনীর প্রকৌশলীর সঙ্গে মুঠোফোনে কথা বলছেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবুল খায়ের মিয়াজি।

এসময় তিনি জানান, মঙ্গলবার রাতেও বিদ্যুৎ বিপর্যয়ে পড়তে হয়েছে রোগীদের। সেসময় তিন থেকে চারঘণ্টা বিদ্যুৎ ছিলো না। আজ ভোর ৫টা থেকে বিদ্যুৎ বিপর্যয়ে পড়ে পুরো হাসপাতাল। পরে জানানো হয় স্থানীয় বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও গণপূর্ত বিভাগকে। এভাবে বিদ্যুৎ সংকট ও জেনারেটরগুলো সচল না থাকায় হাসপাতালের বিভিন্ন মেশিন ও সরঞ্জামাদি নষ্ট হয়ে পড়ছে।

হাসপাতালের পরিসংখ্যান বিভাগ সূত্রে জানা গেছে, ২৪ ঘণ্টায় জেলার ২৫০ শয্যা বিশিষ্ট এই জেনারেল হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা নিয়েছেন ৬২২ জন রোগী। বুধবার সকাল ৮টা পর্যন্ত বিভিন্ন ওয়ার্ডে ৩২২ জন ও আন্তঃবিভাগে ১৪২ জন এবং জরুরি বিভাগে চিকিৎসা নিচ্ছিলেন ২০০ জন রোগী।

তবে হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. আসিফ ইকবাল বিদ্যুৎ সংকট ও জেনারেটরগুলোর অচলাবস্থা দূরীকরণের ব্যাপারে সংশ্লিষ্ট দপ্তরকে অবহিত করতে অনুরোধ জানিয়েছেন। তত্ত্বাবধায়কের কক্ষে এসে চক্ষু বিশেষজ্ঞ ব্রজো গোপাল পাল বিদ্যুৎ সংকটে রোগীদের অসহনীয় ভোগান্তির কথা উল্লেখ করে বিষয়টি সমাধানে দ্রুত ব্যবস্থা নিতে অনুরোধ জানিয়েছেন।

কুমিল্লা বোর্ডের আট কলেজ থেকে অংশ নিচ্ছে না কেউ

মাদক বিক্রিতে বাধা দিতে গিয়ে প্রাণ হারালেন টাইলস মিস্ত্রি

পরিবেশ রক্ষার ডাকে চট্টগ্রামে ‘ইয়ুথ ফর ক্লাইমেট অ্যাকশন’

আদালতের রায় বনাম তৃণমূলের আবেগ, আসলাম চৌধুরীকে ঘিরে যা ঘটছে

আদালতের প্রতি শ্রদ্ধা, পূর্ণাঙ্গ রায় পেলেই রিভিউর ঘোষণা আসলাম চৌধুরীর

বিএনপি কার্যালয়ে ঢুকে প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুরের অভিযোগ

বাড়িতে হামলা-অগ্নিসংযোগ মামলায় বিএনপি-যুবদলের ৯ নেতাকর্মী কারাগারে

কর্ণফুলীতে মাছ ধরার জাহাজে অগ্নিকাণ্ডে ৬ নাবিক দগ্ধ

নিখোঁজের ৮ দিন পর ডোবা থেকে বৃদ্ধের গলিত লাশ উদ্ধার

গাঁজা কাণ্ডে দাউদকান্দির ওসি প্রত্যাহার