হোম > সারা দেশ > চট্টগ্রাম

কুতুবদিয়ায় নৌবাহিনীর বিশেষ অভিযানে অস্ত্রসহ আটক ১৭

স্টাফ রিপোর্টার

বঙ্গোপসাগরের কুতুবদিয়া বহির্নোঙর এলাকায় অভিযান চালিয়ে দেশি অস্ত্রসহ ১৭ চোরকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ‘সুরমা’।

বৃহস্পতিবার রাতে নৌবাহিনী থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে থেকে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বঙ্গোপসাগরের কুতুবদিয়ার দক্ষিণে একটি সংঘবদ্ধ দল কাঠের নৌকার মাধ্যমে চুরির প্রস্তুতি নিচ্ছে এ সংবাদের ভিত্তিতে টহলরত বাংলাদেশ নৌবাহিনী জাহাজ ‘সুরমা’ অতি দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। এ সময় ইঞ্জিনচালিত কাঠের বোটসহ ১৭ চোরকে আটক করে। তবে কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি।

অভিযানে ইঞ্জিনচালিত কাঠের বোটসহ রামেল, ছুরি, হাতুড়ি, মোবাইলফোন ও বিভিন্ন রকমের লাইট জব্দ করা হয়। যার আনুমানিক দাম সাড়ে পাঁচ লাখ টাকা। পরবর্তীতে জব্দ করা পণ্যসহ আটক চোরদের আইনানুগ ব্যবস্থা নিতে স্থানীয় থানায় হস্তান্তর করা হয়েছে।

বঙ্গোপসাগরের বহির্নোঙর ও তদসংলগ্ন এলাকায় নিয়োজিত নৌবাহিনী জাহাজ ও অন্যান্য মেরিটাইম সংস্থা নিয়মিত টহল এবং অভিযানিক কার্যক্রম পরিচালনা করে আসছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ্য করা হয়েছে।

চট্টগ্রামে ক্রোকারিজের দাম বাড়ায় চাপে ক্রেতা

বৈধ কাগজ থাকার পরও ৩৩৪ বস্তা জিরা জব্দ, ৭৪ বস্তার হদিস নেই

মেধাবী ও ফার্স্ট বেঞ্চের শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে চায় না: নুরুল আমিন এমপি

‘শেখ হাসিনাকে পুনর্বাসনে ডিসেম্বরে জীবন বাজি রেখে মাঠে নামবে’, এসপি জাহাঙ্গীরের মেসেজ

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য

হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি গ্রেপ্তার

ফেনী সীমান্তে বিজিবির অভিযানে দুটি বিদেশি পিস্তল উদ্ধার

চকরিয়ায় বন্য হাতির আক্রমণে প্রাণ গেল বৃদ্ধের

আগামী দিনে সরকারি দল হবে জামায়াত: এটিএম মাছুম