হোম > সারা দেশ > চট্টগ্রাম

আওয়ামী দালালদের দখলে থমকে গেছে দলিল রেজিস্ট্রি

কোটি কোটি টাকা রাজস্ব বঞ্চিত সরকার

জহিরুল ইসলাম, সীতাকুণ্ড (চট্টগ্রাম)

চট্টগ্রামের সীতাকুণ্ড সাব রেজিস্টার অফিস এখনও আওয়ামী দালালদের দখলে। বিএনপির এক নেতার ছত্রছায়ায় আওয়ামী দালালরা সীতাকুণ্ড সাব রেজিস্টার অফিস অঘোষিতভাবে এখনও নিয়ন্ত্রণ করছে। উৎস করসহ অফিসে কর্মকর্তা-কর্মচারীদের দ্বারা নানান হয়রানির কারণে দলিল রেজিস্ট্রি অনেকটাই থমকে গেছে। এতে করে কোটি কোটি টাকা রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে সরকার। জাতীয় রাজস্ব বোর্ড উৎস করের নতুন বিধিমালা অনুযায়ী দলিল রেজিস্ট্রি প্রক্রিয়ায় বড় পরিবর্তন এসেছে।

জানা যায়, সীতাকুণ্ড সাব রেজিস্টার অফিসে প্রায় একশত দলিল লেখক রয়েছে। দলিল লেখকদের মধ্যে অনৈক্যের কারণে এখনও আওয়ামী দালালরা সাব-রেজিস্ট্রার অফিস ও অঘোষিতভাবে নিয়ন্ত্রণ করছে। উৎস করসহ অফিসের কর্মকর্তা কর্মচারীদের দ্বারা নানান হয়রানির কারণে দলিল রেজিস্ট্রি করতে যাওয়া সাধারণ মানুষেরা অনেক সময় রেজিস্ট্রি অফিসে হয়রানির শিকার হন। তাছাড়াও দীর্ঘদিন ধরে দলিল লেখকদের নির্বাচিত কমিটি না থাকায় আওয়ামী দালাল লেখকদের লাগাম টেনে ধরা যাচ্ছে না বলে অভিযোগ উঠেছে।

চলতি বছরের ১ জুলাই থেকে অনেকটাই বন্ধ দলিল রেজিস্ট্রি। এতে করে সাব-রেজিস্ট্রি অফিস থেকে কোটি কোটি টাকা রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে সরকার। জাতীয় রাজস্ব বোর্ড ২৪ জুন ২০২৫ সর্বশেষ সংশোধনী অনুযায়ী চলতি বছরের ১ জুলাই থেকে কার্যকর হয়েছে। উপজেলার সর্বমোট ৬৪টি মৌজার মধ্যে কুমিরা, সোনাইছড়ি, ভাটিয়ারী ও ছলিমপুর এলাকার ২৪টি মৌজা চট্টগ্রাম সিটি করপোরেশনের আওতাভুক্ত করার কারণে দলিল রেজিস্ট্রতে বড় ধরনের পরিবর্তন এসেছে। রাজস্ব বোর্ডের নতুন নীতিমালা অনুযায়ী এইসব এলাকায় দলিল রেজিস্ট্রি করতে হলে প্রতি শতাংশ ২৫ হাজার টাকা উৎস কর দিতে হবে। তাছাড়াও সীতাকুণ্ড পৌরসভা প্রতি শতাংশ ১০ হাজার টাকা করে এবং সৈয়দপুর, বারৈয়াঢালা, মুরাদপুর, বাড়বকুণ্ড, বাঁশবাড়িয়া ইউনিয়নের দলিল রেজিস্ট্রি করতে প্রতি শতাংশ ৫শত টাকা হারে উৎস কর দিতে হবে।

অপরদিকে বাড়তি শর্ত মোতাবেক আয়কর রিটার্ন ও টিন সার্টিফিকেট এবং বাড়তি চার্জের কারণে সাব-রেজিস্ট্রার অফিসে দলিল রেজিস্ট্রি অনেকটাই বন্ধ হয়ে গেছে। উৎস কর ৬% থেকে ৩% হ্রাস করেও প্রতি শতাংশ জায়গার ওপর অতিরিক্ত কর আরোপের কারণে এলাকার জনসাধারণ চরম ভোগান্তির শিকার হচ্ছেন। জরুরি প্রয়োজনে তারা ইচ্ছে করলেও এখন জমি বিক্রি করতে পারছেন না। অনেক ক্ষেত্রেই জায়গার মূল্য এবং উৎস করের টাকার পরিমাণ সমান হয়ে যাওয়ায় মানুষ জায়গাজমি ক্রয়ে আগ্রহ হারিয়ে ফেলেছেন। প্রতিদিন সাব রেজিস্টার অফিসে দলিল রেজিস্ট্রি করতে যেখানে লোকে লোকারণ্য থাকতো অথচ বর্তমানে কর্মকর্তা-কর্মচারী ছাড়া কাউকে নেই। সীতাকুণ্ড সাব রেজিস্টার অফিস থেকে গত এপ্রিল মাসে ৪ কোটি ২৫ লক্ষের অধিক রাজস্ব আদায় এবং ৫৪১ দলিল রেজিস্ট্রি হয়েছে। মে মাসে ৫ কোটি ৭৮ লক্ষের অধিক রাজস্ব আদায় এবং ৭২৫টি দলিল রেজিস্ট্রি হয়েছে। জুন মাসে ৪ কোটি ১৭ লক্ষের অধিক রাজস্ব আদায় এবং ৪২৯টি দলিল রেজিস্ট্রি হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের নতুন নীতিমালার কারণে জুলাই মাসে এই সাব-রেজিস্ট্রার অফিসে ১২৯টি হেবা ও মডগেজ দলিল ব্যতীত অন্য কোন দলিল রেজিস্ট্রি হয়নি। দলিল রেজিস্ট্রি বন্ধ হয়ে যাওয়ায় সরকার কোটি কোটি টাকা রাজস্ব আদায় থেকে বঞ্চিত হচ্ছে।

দলিল লেখক শাহ আলম আমার দেশকে বলেন, দলিল লেখক বিএনপির এক নেতার ছত্রছায়ায় আওয়ামী দালাল দলিল লেখকরা অঘোষিত ভাবে এখনও সীতাকুণ্ড সাব রেজিস্টার অফিস নিয়ন্ত্রণ করছে। দলিল লেখকদের মধ্যে অনৈক্যের কারণে এবং দীর্ঘদিন ধরে দলিল লেখকদের নির্বাচিত কমিটি না থাকায় আওয়ামী দোসর দলিল লেখকেরা সাব-রেজিস্ট্রার অফিসে এখনও প্রভাব বিস্তার করে চলেছে। তাছাড়াও দলিল রেজিস্ট্রি করতে গিয়ে উৎস কর সহ অফিসের কর্মকর্তা কর্মচারীদের দ্বারা নানান হয়রানি অতিরিক্ত টাকা আদায়ের কারণে অনেকেই জায়গা জমি ক্রয় বিক্রি করতে পারছে না।

সীতাকুণ্ড উপজেলা সাব-রেজিস্ট্রার রায়হান হাবিব আমার দেশকে বলেন, দলিল লেখকদের মধ্যে বিভাজন রয়েছে এটা সত্য। দলিল রেজিস্ট্রি করতে আসা সাধারণ মানুষেরা অনেক সময় অফিসের বাইরে কাউকে অতিরিক্ত টাকা দিয়ে থাকলে এক্ষেত্রে আমার কিছুই করার থাকে না। জাতীয় রাজস্ব বোর্ডের নতুন নীতিমালার কারণে দলিল রেজিস্ট্রি করতে যেই টাকা খরচ হয় অনেক ক্ষেত্রে সমপরিমাণ টাকা উৎস কর চলে আসে। মসজিদ্দা ও ভাটিয়ারীসহ মোট ২৪টি মৌজা সিটি কর্পোরেশনের আওতাভুক্ত হওয়ায় প্রতি শতাংশের ওপর ২৫ হাজার টাকা ও সীতাকুণ্ড পৌরসভায় প্রতি শতাংশ ১০ হাজার এবং অন্যান্য ইউনিয়নে প্রতি শতাংশ ৫শত টাকা করে উৎস কর দিতে হবে। চলতি মাসে মাত্র ১২৯টি হেবা ও মডগেজ দলিল রেজিস্ট্রি হয়েছে। দলিল রেজিস্ট্রি অনেকটা বন্ধ হয়ে দাওয়ায় সরকার কোটি কোটি টাকা রাজস্ব আদায় থেকে বঞ্চিত হচ্ছে।

কুসিক প্রশাসক পদে আলোচনায় টিপু ও আবু

ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৩ মার্চ

লক্ষ্মীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ১০ দোকান পুড়ে ছাই

দেড় বছর পর আখাউড়া সীমান্ত দিয়ে আগরতলা-ঢাকা বাস চলাচল শুরু

প্রেমের টানে শ্রীলঙ্কান তরুণী দাগনভূঞায়, ইসলাম গ্রহণ করে বিয়ে

চট্টগ্রামে গ্যাসলাইনে বিস্ফোরণ নিহত তিন জনের বাড়ি শোকের মাতম

পাহাড় কাটার দায়ে বিপিসিকে ৯ লাখ ৬০ হাজার টাকা জরিমানা

মিয়ানমারে পাচারকালে ১৮০০ বস্তা সিমেন্টসহ ১৮ পাচারকারী আটক

মাদরাসা শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার, চিরকুট নিয়ে রহস্য

তারেক রহমানের শাসনামলে দেশে গুন্ডামি ও চাঁদাবাজির ঠাঁই হবে না