হোম > সারা দেশ > চট্টগ্রাম

ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে নেতাকর্মীদের সহযোগিতার নির্দেশ

নোয়াখালীতে ২৩ পূজামণ্ডপে জেলা পরিষদের আর্থিক সহায়তা

জেলা প্রতিনিধি, নোয়াখালী

বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক ও সম্প্রীতির দেশ। এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টানসহ সব ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে’ বলে মন্তব্য করেছেন নোয়াখালী জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্যসচিব হারুনুর রশিদ আজাদ।

সোমবার দুপুরে নোয়াখালী জেলা পরিষদ কার্যালয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের ২৩টি পূজামণ্ডপে জেলা পরিষদের পক্ষ থেকে আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

চেক বিতরণকালে হারুনুর রশিদ আজাদ বলেন, সনাতন ধর্মাবলম্বীদের প্রধান উৎসব শারদীয় দুর্গাপূজা। হিন্দু সম্প্রদায়ের মানুষেরা যাতে নির্বিঘ্নে ও আনন্দমুখর পরিবেশে এই উৎসব উদযাপন করতে পারেন, সে জন্য প্রশাসনের পাশাপাশি জেলা ও স্থানীয় নেতাকর্মীদের সর্বাত্মক সহযোগিতার নির্দেশ দেওয়া হয়েছে। বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা পূজা নির্বিঘ্ন করতে মাঠে থেকে কাজ করছেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো বলেন, বাংলাদেশ দীর্ঘকাল ধরে সৌহার্দ্য ও সম্প্রীতির দেশ হিসেবে পরিচিত। এখানে সন্ত্রাস, জঙ্গিবাদ ও উগ্রবাদের কোনো স্থান নেই। বিএনপি এ দেশকে একটি অহিংস ও সম্প্রীতির বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও পৌরসভার প্রশাসক ডা. মো. শেখ ছাদেক। এতে অন্যান্যের মধ্যে বিএনপি নেতা আবদুল করিম মুক্তা, প্রকৌশলী মিনহাজুল আবেদীন, জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা শেখ মো. শফিকুর রহমানসহ স্থানীয় সাংবাদিক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভা শেষে সনাতন ধর্মাবলম্বীদের প্রতিনিধি বাবুল পাল ও গৌতম ভট্টসহ মোট ২৩টি পূজামণ্ডপের প্রতিনিধিদের হাতে জেলা পরিষদের অর্থ সহায়তার চেক তুলে দেওয়া হয়।

স্বামীর ইয়াবা বিক্রিতে বাধা দেওয়ায় মারধরের শিকার স্ত্রীর আত্মহত্যা

পটিয়ায় এনসিপির মশাল মিছিল

বাঁশখালীতে দুই যমজ সন্তানকে হত্যার পর বাবার আত্মহত্যা

হাসিনার ফেরার স্বপ্ন পূরণ হবে না, দেশ ঐক্যবদ্ধ: ধর্ম প্রতিমন্ত্রী

ওভারলোডেড ট্রাক চালালে এক কিলোমিটার সড়ক তৈরি করে দিতে হবে

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে আহত ১০

ওবায়দুল কাদেরের মামাতো ভাই-ভাতিজা গ্রেপ্তার

মাস্টার নজরুল ইসলামের মৃত্যুতে হামিদুর রহমান আযাদের শোক প্রকাশ

বর্তমান পরিস্থিতিতে জুলাই যোদ্ধারা চুপ করে বসে থাকবে না

সাইকেল চুরির সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ