হোম > সারা দেশ > চট্টগ্রাম

মেঘনায় জোয়ারে ভেসে এলো অজ্ঞাত যুবকের লাশ

জেলা প্রতিনিধি, নোয়াখালী

নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীতে জোয়ারের পানিতে ভেসে এসেছে অজ্ঞাত এক যুবকের লাশ। তবে তাৎক্ষণিক পুলিশ নিহতের নাম ঠিকানা জানাতে পারেনি। মঙ্গলবার দুপুরের দিকে উপজেলার হরণী ইউনিয়নের টাংকির ঘাট থেকে দেড় কিলোমিটার দক্ষিণে বড় ক্ষীরের দিঘী এলাকা থেকে এ লাশ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে জোয়ারের পানিতে হরণী ইউনিয়নের টাংকির ঘাট থেকে দক্ষিণে বড় ক্ষীরের দিঘী এলাকার মেঘনা নদীতে এক যুবকের লাশ ভেসে আসে। স্থানীয়রা নদীতে লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।

এ ঘটনায় হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মঙ্গলবার বিকেলে বলেন, মেঘনা নদীতে অজ্ঞাত ব্যক্তির লাশ থাকার খবর স্থানীয় পুলিশকে অবহিত করে। খবর পেয়ে নলচিরা নৌপুলিশ ও রামগতি বড় ক্ষীরের দিঘীর পুলিশকে ও খবর দেওয়া হয়েছে। ঘটনাস্থল নোয়াখালীর অর্ধীনে হলে নলচিরা নৌপুলিশ ও বড় ক্ষীরের দিঘী এলাকায় হলে রামগতি পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

সাবেক মেয়র মনজুরসহ ২৯ জনের নামে মামলা

১৮ মামলার আসামি ‘সাদা আনোয়ার’ গাঁজাসহ গ্রেপ্তার

চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ ইউএনও কুমিল্লার মাহমুদা জাহান

বিএনপি আবারও আ.লীগের ফাঁদে পড়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

যুবদলের কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে চট্টগ্রামে মিছিল

চৌদ্দগ্রামে মাদকে বাধা দেওয়ায় গ্রামবাসীর ওপর হামলা, গ্রেপ্তার ১

কাফনের কাপড় পরে নিষিদ্ধ যুবলীগের ৫৮ সেকেন্ডের মিছিল

কুমিল্লায় ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ব্যবসায়ীর জিডি

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

কুমিল্লায় পাঁচ মাসে এইডসে ৭ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩৭