হোম > সারা দেশ > চট্টগ্রাম

‘কালো বিড়াল’খ্যাত রেলের সাবেক জিএমের ৪ বছরের কারাদণ্ড

চট্টগ্রামে বিশেষ আদালতের পৃথক দুই রায়

চট্টগ্রাম ব্যুরো

রেলওয়ের পূর্বাঞ্চলের সাবেক জিএম ইউসুফ আলী মৃধা। ছবি: আমার দেশ

রেলওয়ের নিয়োগে দুর্নীতির পৃথক দুই মামলায় দুই দিনে দুই বছরের কারাদণ্ড করে মোট চার বছরের সাজা পেয়েছেন দুর্নীতির কালো বিড়াল খ্যাত, রেলওয়ের পূর্বাঞ্চলের সাবেক মহাব্যবস্থাপক (জিএম) ইউসুফ আলী মৃধা। সোমবার নতুন আরেকটি মামলায় তাঁকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালত।

এর আগে রোববার একই আদালত আরেকটি নিয়োগ জালিয়াতির মামলায় তাঁকে দুই বছরের কারাদণ্ড দেন।

সোমবার চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মিজানুর রহমান রেলওয়ের পূর্বাঞ্চলে ট্রেড অ্যাপ্রেন্টিস পদে নিয়োগে দুর্নীতির মামলায় এ রায় দেন। একই মামলায় সাবেক এসডব্লিউও গোলাম কিবরীয়াকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। ১৬ জন সাক্ষীর সাক্ষ্য-প্রমাণে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দেন বলে জানান দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) মোকাররম হোসাইন।

মামলার নথি অনুযায়ী, ২০০৯ ও ২০১০ সালে রেলওয়ের পূর্বাঞ্চলে ৪০০ জন ট্রেড অ্যাপ্রেন্টিস নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। নিয়োগ প্রক্রিয়ায় লিখিত পরীক্ষার খাতায় নম্বর পরিবর্তন, টেবুলেশন শিটে ঘষামাজা এবং বিধিবহির্ভূতভাবে গ্রেস নম্বর দিয়ে অকৃতকার্য প্রার্থীদের উত্তীর্ণ দেখানোর অভিযোগ ওঠে। এ ছাড়া জেলা, এতিম ও প্রতিবন্ধী কোটা অনুসরণেও অনিয়মের প্রমাণ পাওয়া যায়।

এর আগে রোববার রেলওয়ের রেকর্ড কিপার পদে নিয়োগ পরীক্ষার নম্বরপত্রে ঘষামাজা ও জালিয়াতির মাধ্যমে একজনকে চাকরি দেওয়ার মামলায় ইউসুফ আলী মৃধাকে দুই বছর এবং গোলাম কিবরীয়াকে তিন বছরের কারাদণ্ড দেন একই আদালত।

দুই মামলায় দণ্ডিত ইউসুফ আলী মৃধা বর্তমানে পলাতক রয়েছেন। তাঁর বিরুদ্ধে সাজা পরোয়ানামূলে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। অন্যদিকে গোলাম কিবরিয়া আদালতে উপস্থিত থাকায় তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।

৭৯ শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ, অধ্যক্ষদের জরুরি তলব

কুমিল্লায় ৪৮ ঘণ্টায় আ.লীগের ৬৪ সদস্যসহ আটক ৩২৫

রামুতে ট্রেন দুর্ঘটনা: তিন দিন পর মারা গেলেন তানিয়া

চট্টগ্রামে অতিরিক্ত মদ্যপানে দুই যুবকের মৃত্যু

মানবিক সেবা ও নাগরিক সুবিধা বাড়াতে কাজ করছে চট্টগ্রাম জেলা প্রশাসন: ডিসি জাহিদ

সমবেদনা জানাতে সাদিক কায়েমের বাসায় বিএনপি ও জামায়াতের এমপি

৬৪ কিলোমিটার উড়ালপথের পরিকল্পনা, মিরসরাই সদরে ফ্লাইওভারের দাবি

নোয়াখালীতে ট্রলির ধাক্কায় প্রাণ গেল দলিল লেখকের

চবির শাটল ট্রেনে অগ্নিসংযোগ

দাউদকান্দিতে পুরোনো সেতুর চট্টগ্রামমুখী লেন সাময়িক বন্ধ