হোম > সারা দেশ > চট্টগ্রাম

আমার দেশে সংবাদ প্রকাশের পর বৈদ্যুতিক খুঁটি সরালেন কুসিক প্রশাসক

জেলা প্রতিনিধি, কুমিল্লা

আমার দেশে সংবাদ প্রকাশের দুই মাস পর কুমিল্লা সার্কিট হাউস থেকে কান্দিরপাড় সড়কের বৈদ্যুতিক খুঁটি রাস্তার ওপর থেকে সরানোর ব্যবস্থা করলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু ।

শনিবার দুপুরে কুমিল্লা সিটি কর্পোরেশনের নবাগত প্রশাসক ইউসুফ মোল্লা টিপু নিজে উপস্থিত থেকেই বৈদ্যুতিক খুঁটি সরানোর ব্যবস্থা করেন ।

কুমিল্লার সার্কিট হাউস থেকে কান্দিরপাড় পর্যন্ত বৈদ্যুতিক খুঁটি রেখেই সড়ক বড় করার কাজ করছিল সিটি কর্পোরেশন । তিন মাস আগে পিডিবিকে বারবার বলার পরেও তারা বৈদ্যুতিক খুঁটি ছড়ানোর কোনো ব্যবস্থা করেনি । কুমিল্লা সিটি কর্পোরেশনের দায়িত্ব নেওয়ার ১০ দিনের মাথায় বৈদ্যুতিক খুঁটি সরালেন কুসিক প্রশাসক।

কুমিল্লা নগরীর কান্দিরপাড় এলাকার বাসিন্দা মোতাহার হোসেন বলেন, ‘গত তিন মাস ধরেই রাস্তার ওপর এভাবেই বৈদ্যুতিক খুঁটিগুলো রেখেই কাজ করছে ঠিকাদার । খুঁটি সরানোর কোনো ব্যবস্থা করা হয়নি । শনিবার সকালে দেখলাম নতুন প্রশাসক ইউসুফ মোল্লা টিপু খুঁটি ছড়াচ্ছেন । তার এমন উদ্যোগকে আমরা স্বাগত জানাই । কারণ রাস্তার মাঝখানে খুঁটি রেখে সড়ক নির্মাণ করা হলে হিতে বিপরীত হবে ।’

কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু বৈদ্যুতিক খুঁটি সরানোর কার্যক্রম পরিদর্শনে এসে বলেন, নগরীর রাস্তার ওপরে পিডিবির যেসব বৈদ্যুতিক খুঁটি আছে, সবগুলো সরানোর ব্যবস্থা করা হবে । বৈদ্যুতিক খুঁটির কারণে যানজট ও দুর্ঘটনা ঘটছে ।

তিনি আরো বলেন, ‘আমি ২৭টি ওয়ার্ডের কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছি, যেসব সড়কে বৈদ্যুতিক খুঁটি রয়েছে তালিকা করার জন্য । প্রতিটি খুঁটিকেই নির্দিষ্ট স্থানে নেওয়া হবে, যেন কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি না হয় ।

চট্টগ্রামে পাহাড় কাটা বন্ধ করল পরিবেশ অধিদপ্তর

নাতনিকে দেখতে যাওয়ার পথে গাড়ির ধাক্কায় নানার মৃত্যু

বিএনপি নেতার ঈদ শুভেচ্ছার পোস্টার লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

বর্ণিল সাজে কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ

চট্টগ্রামে এবারো পুলিশ সদস্যদের জন্য পশু জবাই, বিশেষ ভোজ

সীতাকুণ্ডে অস্থায়ী পশুর হাট বন্ধে মরিয়া ঠিকাদার

জাল চেকে ৪ কোটি টাকা উত্তোলনের চেষ্টা, যুবদল নেতা বহিষ্কার

টানা বৃষ্টিতেও সীতাকুণ্ডে জমজমাট পশুর হাট, মহাসড়কে নেই যানজট

জঙ্গল সলিমপুর: থেমেছে গুলির শব্দ, থামেনি আতঙ্ক

র‍্যাব ক্যাম্প গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় ২৪২ জনের বিরুদ্ধে মামলা