হোম > সারা দেশ > চট্টগ্রাম

লব‌ণের ট্রলার ডু‌বে নি‌খোঁজ ৮ মা‌ঝি-মাল্লা

উপজেলা প্রতি‌নি‌ধি, কুতুব‌দিয়া (কক্সকাজার)

কক্সবাজারের কুতুবদিয়ায় সাগ‌রে বৈ‌রি আবহাওয়ায় লব‌নের ট্রলার ডুবে নিখোঁজ রয়েছেন ৮ মাঝি-মাল্লা। বুধবার সকাল ১১ টার দি‌কে হা‌তিয়ার দ‌ক্ষিণে লবণ ভ‌র্তি ট্রলার ডু‌বে যায়। ২৪ ঘণ্টা পার হ‌লেও তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি।

স্থানীয় বা‌সিন্দা নজরুল ইসলাম সোহাগ জানান, উপ‌জেলার সতুরু‌দ্দিন ধুরুং ঘা‌টের আজমগীর কোম্পানির মালিকানাধীন ট্রলা‌রে বুধবার ভো‌রে ৬ হাজার মণ লবন লোড ক‌রে ৮ জন মা‌ঝি-মাল্লাসহ নারায়নগ‌ঞ্জে‌র উ‌দ্দে‌শ্যে রওয়ানা দেয়। ট্রলার‌টি হা‌তিয়ার দ‌ক্ষি‌ণে পৌঁছা‌লে প্রচণ্ড ঢেউ‌য়ের কবলে প‌রে ডু‌বে যায়। খবর পে‌য়ে দু‌টি ফি‌সিং বোট উদ্ধা‌রে গে‌লেও ট্রলার ও মা‌ঝি-মাল্লা‌দের সন্ধান পায়‌নি।

ট্রলা‌রের মা‌লিক আজমগীর, প‌রিচালক সাইফু‌দ্দিন মা‌নিক ব‌লেন, ট্রলার দুর্ঘটনার পর থে‌কে তারা মা‌ঝি মাল্লা‌দের খোঁজার চেষ্টা কর‌ছি। সন্ধান পাইনি এখনো। হা‌তিয়ার অদূ‌রে তারা কোস্টগার্ড‌কে বিষয়‌টি অব‌হিত ক‌রে‌ছেন ব‌লে জানান। ট্রলা‌রে মা‌ঝি আবুল কা‌শেম ও ড্রাইভার মাঈন ছাড়া বা‌কি‌দের নাম জানা যায়‌নি।

কুতুব‌দিয়া উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার ক‌্যথোয়াইপ্রু মারমা ব‌লেন, সাগ‌রে লব‌নের ট্রলার ডু‌বির বিষয় এখ‌নো কেউ আবগত ক‌রেন‌নি। তি‌নি নি‌খোঁজ‌দের উদ্ধা‌রে সং‌শ্লিষ্ট থানা, পু‌লিশ ফাঁড়ি‌তে খোঁজ নে‌বেন ব‌লে জানান।

দেবিদ্বারে পাওনা টাকার জন্য ব্যবসায়ীকে হত্যার অভিযোগ

সংঘর্ষে পায়ের গোড়ালি বিচ্ছিন্ন ছাত্র শিবির কর্মীর

শিক্ষা মন্ত্রীর উপজেলায় ৮৩ জন এসএসসি পরীক্ষার্থী অনুপস্থিত

পুলিশের পোশাক পরে একরাতে তিন বাড়িতে ডাকাতি

অস্ত্র হাতে হামলার ছবি ভাইরাল, প্রশাসন বলল শনাক্ত করা যায়নি

চট্টগ্রামে এসএসসি পরীক্ষায় অনুপস্থিত ১০০৩

প্রথম দিনেই ভুল প্রশ্নপত্রে দেবিদ্বারে এসএসসি পরীক্ষা

টেকনাফে ডাকাতির মাল ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বে ৩ ডাকাতের মৃত্যু

কুমিল্লা বোর্ডে প্রথমদিনেই অনুপস্থিত ১,৪২৫ পরীক্ষার্থী

মেঘনায় জোয়ারে ভেসে এলো অজ্ঞাত যুবকের লাশ