হোম > সারা দেশ > চট্টগ্রাম

মায়ের হাত থেকে ড্রেনে পড়ে ৮ বছরের শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি, কুমিল্লা

কুমিল্লা নগরীর ছোটরা এলাকায় মায়ের হাত থেকে ড্রেনে পড়ে ৮ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।

মৃত স্মৃতি লাকসাম উপজেলার বেতিহাটি গ্রামের মো. বিল্লাল হোসেনের মেয়ে। সে নগরীর বদরপুর আদর্শ প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয়রা জানান, মামার বিয়ের অনুষ্ঠানে নানাবাড়ি কুমিল্লা নগরীর ২ নং ওয়ার্ড ছোটরা মফিজাবাদ কলোনিতে এসেছিল স্মৃতি। তাকে নিয়ে বাসায় যাচ্ছিলেন মা কোহিনুর আক্তার। সন্তানের হাত ধরেই হাঁটছিলেন। রাস্তায় জলাবদ্ধতায় রিকশা না পেয়ে ফুটপাত ধরে হাঁটতে থাকেন দুজনেই। হঠাৎ মেয়ে মায়ের হাত থেকে পড়ে যায় ড্রেনে। প্রায় ৩০-৪০ ফুট দূরে ড্রেনের ভেতর থেকে ২০ মিনিট পর স্মৃতিকে উদ্ধার করেন স্থানীয়রা। ততক্ষণে আর প্রাণ নেই তার।

স্থানীয়রা আরো বলেন, স্ল্যাবগুলো না থাকায় ফুটপাতে প্রায়ই দুর্ঘটনা ঘটে। বৃষ্টি হলে গর্ত বা ম্যানহোল কিছুই দেখা যায় না। একটি শিশুর প্রাণ ঝরল অপরিকল্পিত ড্রেনেজ সিস্টেমের কারণে।

নগরীর ২ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর বিল্লাল হোসেন বলেন, অনেক আগে থেকেই ড্রেনটি খোলা অবস্থায় ছিল। খবর পাওয়ামাত্রই আমরা ঘটনাস্থলে চলে এসেছি। সিটি প্রশাসক ইউসুফ মোল্লা টিপু স্মৃতির বাবা-মায়ের সঙ্গে কথা বলেছেন ।

জেডএম

টিকিট কেটে বাসে উঠতে বলায় চালককে ছাত্রদল নেতার মারধর

তিন বুদ্ধিপ্রতিবন্ধী সন্তান নিয়ে বাবার মানবেতর জীবন

পটিয়ায় আইন শৃঙ্খলার অবনতি, জনমনে আতঙ্ক

চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে বিক্ষোভ

বৈদ্যুতিক শক দিয়ে মাছ ধরতে গিয়ে যুবকের মৃত্যু

গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী-শাশুড়িসহ গ্রেপ্তার ৩

মা‌টিরাঙ্গায় প্রধানমন্ত্রীর সহায়তা পেল ১০৪ প‌রিবার

চট্টগ্রামে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

কক্সবাজার বিমানবন্দরে ৯ হাজার পিস ইয়াবাসহ নারী যাত্রী আটক

শেষ বিদায়ে বন্ধু’র নতুন নেতৃত্বে কামরুল ও মাজহারুল