ফ্রি ফায়ার গেম খেলতে গিয়ে পরিচয়
ফ্রি ফায়ার গেম খেলতে গিয়ে পরিচয়। পরিচয়ের সূত্র ধরে ধীরে ধীরে ঘনিষ্ঠতা বাড়তে থাকে। নেপালের অপ্রাপ্ত বয়স্ক এক কিশোরীর সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে সিআইডি। গ্রেপ্তারের নাম জাবেদ ওমর (২০)।
বৃহস্পতিবার সিআইডির মিডিয়া বিভাগের তরফ থেকে জানানো হয়, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার হালিমপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সাইবার মনিটরিং টিম অনুসন্ধানে জানতে পারে ফ্রি ফায়ার গেম খেলার মাধ্যমে নেপালের এক কিশোরীর সঙ্গে গ্রেপ্তার জাবেদের পরিচয় হয়।
এক পর্যায়ে অসৎ উদ্দেশ্যে কৌশলে ওই কিশোরীর স্পর্শকাতর ছবি ও ভিডিও সংগ্রহ করে ভিকটিমকে ব্ল্যাকমেইলের মাধ্যমে টাকা দাবি করতে থাকে। আসামি তার চাহিদা অনুসারে টাকা না পেয়ে ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে ভিকটিমের স্পর্শকাতর ছবি ও ভিডিও ভিকটিমের আত্মীয়-স্বজনদের কাছে পাঠায়।