হোম > সারা দেশ > চট্টগ্রাম

সেই শিশু আফনানের জানাজায় শোকাহত মানুষের ঢল

উপজেলা প্রতিনিধি, (টেকনাফ) কক্সবাজার

মিয়ানমারে আরকান আর্মি'র ছোড়া গুলিতে আহত হয়ে একটানা ২৭ দিন চিকিৎসা শেষে মারা যাওয়া শিশু হুজাইফা আফনানের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।

রোববার (৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল তেচ্ছিব্রিজ এলাকার পারিবারিক কবরস্থানে জানাজা শেষে তাকে দাফন করা হয়।

জানাজায় স্থানীয় শোকাহত মানুষের পাশাপাশি উখিয়া–টেকনাফ সংসদীয় আসনের বিএনপির প্রার্থী সাবেক এমপি শাহজাহান চৌধুরী এবং জেলা জামায়াতের আমীর দাঁড়িপাল্লার প্রার্থী অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

গত শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকার জাতীয় ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হুজাইফার মৃত্যু হয়।

উল্লেখ্য যে, গত ১১ জানুয়ারি রোববার সকাল ৯টার দিকে বাংলাদেশ সীমান্তবর্তী মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে ছোড়া গুলিতে মারাত্মকভাবে মাথায় গুলি লেগে আহত হয় টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের তেচ্ছিব্রিজ সীমান্ত এলাকার শিশু হুজাইফা।

প্রথমে তাকে স্থানীয় এমএসএফ হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল হয়। অবস্থার আরো অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। দীর্ঘ ২৭ দিন চিকিৎসাধীন থাকার পর শেষ পর্যন্ত হুজাইফার মৃত্যু হয়।

জানাজার নামাজ শেষে রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় বাসিন্দারা বলেন, সীমান্ত এলাকায় যেন আর কোনো নিরীহ মানুষের প্রাণ না ঝরে সেই ব্যাপারে সীমান্তরক্ষী বাহিনীর আরো কঠোর নজরদারি, টহল জোরদার করা প্রয়োজন।

জ্বালানি মজুদ রেখে ‘তেল নেই’—উখিয়ায় ৩ ফিলিং স্টেশনে জরিমানা

অবৈধভাবে মজুদ করা ৫ হাজার দুইশত লিটার ডিজেল জব্দ

মৌলভীবাজারে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

মায়ের হজ শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত, আহত ৪

সাতকানিয়ায় ছাত্রদল নেতার বাড়িতে গভীর রাতে গুলি, আহত ২

চট্টগ্রাম বন্দরে ভুয়া নথি দিয়ে খালাস করা কন্টেইনার জব্দ

লাইসেন্স না থাকায় ২ হাসপাতালের জরিমানা, বহির্ভূত কর্মকাণ্ডে একটি সিলগালা

লক্ষ্মীপুরে তেল ব্যবসায়ীর হামলায় দুই ছাত্রদল নেতা আহত

জঙ্গল সলিমপুরে ক্যাম্প করে নানামুখী সংকটে পুলিশ-র‌্যাব

নবীনগরে ২ কিশোরের লাশ উদ্ধার