হোম > সারা দেশ > চট্টগ্রাম

রামগঞ্জে ফসলি জমি থেকে যুবকের লাশ উদ্ধার

উপজেলা প্রতিনিধি, রামগঞ্জ (লক্ষ্মীপুর)

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় ফসলি জমি থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

মৃত মোস্তাফিজুর রহমান মসু (৩৫) দক্ষিণ শ্রীরামপুর গ্রামের বাচ্চু মিয়ার ছেলে।

এলাকাবাসী জানান, ফজরের নামাজের পর ইছাপুর ইউনিয়নের দক্ষিণ শ্রীরামপুর রাজবাড়ির সামনে একটি ফসলি জমিতে লাশ দেখতে পান মুসল্লিরা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুৎস্পৃষ্টে তার মৃত্যু হয়েছে। শরীরে বিদ্যুতের তার পেঁচানো অবস্থায় দেখা গেছে।

রামগঞ্জ থানার ওসি ফরিদ উদ্দিন চৌধুরী জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জেডএম

ফেনীতে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্য গ্রেপ্তার

‘পায়ে গুলি’ হুমকিকে খুব একটা গুরুত্ব দিচ্ছেন না শাহজাহান চৌধুরী

মাদরাসা ছাত্রী নিয়ে শিক্ষক উধাও, থানায় অভিযোগ

চাটখিলে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

শুধু জিপিএ অর্জনই শিক্ষার মূল উদ্দেশ্য হওয়া উচিত নয়: সায়মা ফেরদৌস

সমাজের কল্যাণে নিজেকে বিলিয়ে দিতে হবেঃ ডা. তাহের

হাতিয়ার ঢালচরে ভূমিদস্যুদের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি নেতা হারুন অর রশীদের দাফন

জেলি পুশকরা ৮০ কেজি গলদা চিংড়ি জব্দ, আড়তদারকে জরিমানা

ফটিকছড়িতে মুক্তিযোদ্ধার ঝুলন্ত লাশ উদ্ধার