হোম > সারা দেশ > চট্টগ্রাম

ঈদগাঁওয়ে অপহৃত দুই শ্রমিক ফিরেছে অর্ধলক্ষ টাকা মুক্তিপণে

উপজেলা প্রতিনিধি, ঈদগাঁও (কক্সবাজার)

ছবি: আমার দেশ

কক্সবাজারের পাহাড়ি জনপদ ঈদগাঁও-ঈদগড় সড়কের হিমছড়ি ঢালা থেকে সশস্ত্র ডাকাতদল কর্তৃক অপহৃত দুই মোটরসাইকেল আরোহী তিন ঘণ্টা পর মুক্তিপণের বিনিময়ে গভীর রাতে ছাড়া পেয়েছেন ।

তারা হলো পার্বত্য নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের ৮নং ওয়ার্ড নারিচ বনিয়া গ্রামের সেকান্দরের পুত্র আব্দুর হাকিম ও ৯নং ওয়ার্ড তুফান আলী পাড়ার মোস্তাক আহম্মদের পুত্র আব্দুল জব্বর। এরা দুজনেই পেশায় রাবার শ্রমিক।

অপহরণের শিকার জব্বারের পিতা মোস্তাক আহমদ ফিরে আসার বিষয়টি নিশ্চিত করে বলেন, ডাকাতদলের দাবিকৃত অর্ধলক্ষ টাকা মুক্তিপণ তাদের কথামতো ঈদগাঁও ভোমরিয়াঘোনা বনবিট সংলগ্ন পাহাড়ি এলাকায় বুঝিয়ে দিলে তাদের ছেড়ে দেয়।

তিনি আরো জানান, অপহরণ পরবর্তী সময়ে মারধর করায় দুজনের শরীরে ক্ষতের সৃষ্টি হয়েছে।

প্রসঙ্গত মঙ্গলবার (২৪ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে অপহৃত দুজনসহ চারজন মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে সশস্ত্র ডাকাতদলের কবলে পড়েন। দুজন পালিয়ে রক্ষা পেলেও উক্ত দুজন অপহরণের শিকার হয়।

ঘটনার পরপর সংবাদ পেয়ে ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম সিফাতুল মাজদারের নেতৃত্বে ঈদগাঁও ও রামু থানার ঈদগড় ফাঁড়ির পুলিশ তাদের উদ্ধারে ঘণ্টাব্যাপী অভিযান চালিয়েও তাদের উদ্ধারে ব্যর্থ হয়।

থানার সেকেন্ড অফিসার এসআই সনক কান্তি দাস অপহৃত দুজন ফিরে আসার এবং আরেকটি ডাকাতির ঘটনায় পুলিশ দল ঘটনাস্থলে যাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন ।

বিচার বিভাগকে নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে: হাসনাত আবদুল্লাহ

চট্টগ্রামে ডিসির ছয় মাসপূর্তিতে ব্যতিক্রমী আয়োজন

প্রধানমন্ত্রীর বিরুদ্ধে স্লোগান দিয়ে আ.লীগ আইনজীবীদের মহড়া

সেনা কর্মকর্তা তানজিম হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ৯

হাতি-মানুষ দ্বন্দ্ব নিরশনে বন বিভাগের বৈঠক

উখিয়ায় বেপরোয়া ডাম্পারের ধাক্কায় প্রাণ গেল নারীর

৭০ বছরের জরাজীর্ণ স্বাস্থ্য কমপ্লেক্স ভবন উন্নয়নের আশ্বাস এমপি শামসুন্নাহারের

মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: জামায়াত এমপি শাহজাহান

সরকার বিচার বিভাগের স্বাধীনতা কেড়ে নিচ্ছে: হাসনাত আব্দুল্লাহ

চট্টগ্রামে শিশু হত্যা মামলায় একজনের ১০ বছর কারাদণ্ড