হোম > সারা দেশ > চট্টগ্রাম

নদীতে তলিয়ে যাওয়া ৩ বোন, এক জনের লাশ ও দু’জন জীবিত উদ্ধার

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

কক্সবাজারের অন্যতম বৃহত্তর নদী চকরিয়ার মাতামুহুরীতে গোসল করতে নেমে তিন বোনের মধ্যে দু’জনকে জীবিত উদ্ধার করা গেলেও নিখোঁজ পিংকি মনি (১৫) নামে একজনের লাশ উদ্ধার হয়েছে।

শুক্রবার (২৯ আগস্ট) বিকেল ৫টার দিকে ওই কিশোরীর লাশ উদ্ধার করে ডুবুরি দল। ইতোপূর্বে দু’বোনকে স্থানীয় লোকজন উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

পিংকি মনি চকরিয়া কোরক বিদ্যাপীঠের ৯ম শ্রেণির ছাত্রী। অন্য দু’বোনের মধ্যে আসমা ১০ম শ্রেণি ও তাসফিয়া একই স্কুলের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী।

চকরিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন মাস্টার দিদারুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

সূত্র মতে, শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে তিন বোন চকরিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মৌলভীরচর এলাকার আবছার উদ্দিনের মেয়ে আছমা আক্তার (১৬), তাসফিয়া (১২) ও খালাতো বোন একই এলাকার আনোয়ার হোসেনের মেয়ে পিংকি মনি মাতামুহুরী ব্রিজের পাশে নদীতে গোসল করতে যায়। ওই সময় তিনজনই গোসল করতে নেমে তলিয়ে যায়। সে সময় নদীর অপরপাশ থেকে লোকজন সাঁতরে এসে দু’বোনকে উদ্ধার করলেও পিংকি পানিতে ডুবে নিখোঁজ হয়ে পড়ে। স্থানীয় লোকজন মাছ ধরার জাল দিয়ে তাকে উদ্ধারের চেষ্টা চালায়। পরে চট্টগ্রাম থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে বিকাল পৌঁনে ৫টার দিকে একই স্থান থেকে পিংকি আক্তারের লাশ উদ্ধার করে।

চকরিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন মাস্টার দিদারুল হক জানান, দুপুরে গোসলে নেমে তলিয়ে যাওয়া তিন বোনের মধ্যে দু’জনকে স্থানীয় লোকজন উদ্ধার করলেও পিংকি নিখোঁজ ছিল। পরে সিভিল ডিফেন্স কর্মীদের সহায়তায় ডুবুরি দল চট্টগ্রাম থেকে এসে তার লাশ উদ্ধার করে।

চকরিয়ার বদরখালী নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম জানান, কোনো অভিযোগ না থাকায় পানিতে ডুবে মারা যাওয়া স্কুল ছাত্রীর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

চট্টগ্রামে ক্রোকারিজের দাম বাড়ায় চাপে ক্রেতা

বৈধ কাগজ থাকার পরও ৩৩৪ বস্তা জিরা জব্দ, ৭৪ বস্তার হদিস নেই

মেধাবী ও ফার্স্ট বেঞ্চের শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে চায় না: নুরুল আমিন এমপি

‘শেখ হাসিনাকে পুনর্বাসনে ডিসেম্বরে জীবন বাজি রেখে মাঠে নামবে’, এসপি জাহাঙ্গীরের মেসেজ

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য

হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি গ্রেপ্তার

ফেনী সীমান্তে বিজিবির অভিযানে দুটি বিদেশি পিস্তল উদ্ধার

চকরিয়ায় বন্য হাতির আক্রমণে প্রাণ গেল বৃদ্ধের

আগামী দিনে সরকারি দল হবে জামায়াত: এটিএম মাছুম