হোম > সারা দেশ > চট্টগ্রাম

রামুতে দেড় লাখ ইয়াবা উদ্ধার, আটক ১

উপজেলা প্রতিনিধি, রামু (কক্সবাজার)

ছবি: আমার দেশ

কক্সবাজারের রামুতে বিশেষ অভিযানে ১ লাখ ৫০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে রামু থানা পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি নম্বরবিহীন পিকআপ জব্দ করা হয়েছে।

পুলিশ জানায়, মঙ্গলবার ভোররাত ৪টার দিকে রামু থানা পুলিশ অস্ত্র ও মাদক উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মরিচ্যা এলাকা থেকে একটি পিকআপযোগে বিপুল পরিমাণ ইয়াবা রামু হয়ে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের দিকে পাচার করা হচ্ছে।

সংবাদের সত্যতা যাচাইয়ে সকাল সাড়ে ৭টার দিকে রামু থানাধীন শিকলঘাটা ব্রিজের দক্ষিণে মরিচ্যা-রামু সড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করে পুলিশ। সকাল ৯টা ১৫ মিনিটে রামু বাইপাসমুখী একটি পিকআপ চেকপোস্ট অতিক্রমের চেষ্টা করলে পুলিশ থামার সংকেত দেয়।

কিন্তু চালক সংকেত অমান্য করে ব্যারিকেট ভেঙে পালানোর চেষ্টা করে। পরে পুলিশ ধাওয়া দিলে পিকআপটি ফতেখাঁরকুল ইউনিয়নের রামু কেন্দ্রীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এসে থামে। এ সময় গাড়ি থেকে ৩–৪ জন দৌড়ে পালানোর চেষ্টা করে। তবে মো. হারুন (২৯) নামে একজনকে তার হাতে থাকা সাদা বস্তাসহ আটক করা হয়।

আটক ব্যক্তির রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের পূর্ব দারিয়ারদিঘী মন্ডলপাড়া এলাকার হোসেন আহমদের পুত্র।

পুলিশ জানায়, উপস্থিত সাক্ষীদের সামনে বস্তাটি তল্লাশি করে ১৫টি প্যাকেট পাওয়া যায়। প্রতিটি প্যাকেটে ১০ হাজার পিস করে মোট ১ লাখ ৫০ হাজার ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) অলক বিশ্বাস।

পুলিশ পলাতক আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রেখেছে বলে জানিয়েছেন, রামু থানার ওসি (তদন্ত) মো. ফরিদ।

চট্টগ্রামে ৩৩০ মিলিমিটার বৃষ্টি, পাহাড় ধসের শঙ্কা

অতিবর্ষণে চট্টগ্রাম নগরীর সব মাধ্যমিক বিদ্যালয় বন্ধ

দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় নিহত ১, আহত ১৫

টেকনাফে অপহৃত পল্লি চিকিৎসকের মুক্তি মিলেছে ১০ লাখ টাকায়

নবীনগরে তৃতীয় শ্রেণির ছাত্রকে অপহরণের অভিযোগ

ডিও লেটারে চেয়ার গেল ওসির

ছাগলনাইয়ায় পৃথক অভিযানে ২৬ কেজি গাঁজা উদ্ধার, আটক ২

চকরিয়া ও মাতামুহুরিতে টানা বর্ষণে নিম্নাঞ্চল প্লাবিত

নবীনগরে তৃতীয় শ্রেণির এক ছাত্রকে অপহরণের অভিযোগ

ভারী বৃষ্টিতে বিদ্যুৎ বিপর্যয়, বান্দরবানের সব পর্যটনকেন্দ্র বন্ধ