হোম > সারা দেশ > চট্টগ্রাম

কিংস পার্টি এতো টাকা কোথায় পায়? বরকত উল্লাহ বুলু

জেলা প্রতিনিধি, কুমিল্লা

বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেন, বর্তমানে কিংস পার্টি জেলা অফিস, এসপি অফিসসহ প্রশাসনের বিভিন্ন জায়গায় বসে তদবির ও চাঁদাবাজি করে কাজ নিচ্ছে তাদের নাম আসছে না। কিংস পার্টি কোথায় থেকে এতো টাকা পায়? এই পার্টি করার জন্য তারা কোটি কোটি টাকা কোথায় থেকে পায়। তারা কয়দিন আগে টিউশনি করছে, কলেজের হলে ছিল হঠাৎ করেই তারা রাজকীয় অবস্থায় কোটি কোটি টাকার গাড়িতে চলে এত টাকা কোথায় থেকে আসলো।

বৃহস্পতিবার সকাল ১০টায় কুমিল্লা শিল্পকলা একাডেমিতে বিভাগীয় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, বিএনপির বিরুদ্ধে বিভিন্ন প্রোপাগান্ডা হচ্ছে। যারা লুটপাট করছে তাদের কথা আসছে না। যারা শেখ হাসিনাকে ক্ষমতা রাখার জন্য যে সকল শিল্পপতিরা অপচেষ্টা চালিয়েছে। তাদের নাম আসতেছে না। কোন মিডিয়া হাউসেই তাদের নাম আসতেছে না।

দুলু বলেন, জামায়াতে ইসলাম করলে বেহেস্তে চলে যাবেন এই কথাগুলোতো আসতেছে। শুধু বিএনপির দোষ খুঁজে বেড়াচ্ছেন। বিএনপি ১৭ বছর আন্দোলন সংগ্রাম করেছে ২০ হাজার লোক মারা গিয়েছে‌। দুই হাজার নেতাকর্মী গুম হয়েছে। ৬৫ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। বাড়ি ঘরে থাকতে পারে নাই। আমাদের নেতা তারেক রহমান বলেছেন, আমাদের মধ্যে যদি কোন দোষ ত্রুটি থাকে অন্যায় অপরাধ করে থাকে। তাদের চিহ্নিত করে দল থেকে বহিষ্কার করা হবে।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়ার সঞ্চালনায় কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার সভাপতিত্বে কুমিল্লা দক্ষিণ জেলা, মহানগর, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া জেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দেশে ফেরার প্রাক্কালে বিমানবন্দরে অসুস্থ খন্দকার মোশাররফ, আবারো হাসপাতালে ভর্তি

চৌদ্দগ্রামে সংগীতশিল্পী ইউসুফ হত্যার ২০ দিনেও আসামি গ্রেপ্তার নেই, ক্ষোভ স্বজনদের

লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির হাফিজ উল্যাহ, সেক্রেটারি মহসিন কবির

চট্টগ্রামে ক্রোকারিজের দাম বাড়ায় চাপে ক্রেতা

বৈধ কাগজ থাকার পরও ৩৩৪ বস্তা জিরা জব্দ, ৭৪ বস্তার হদিস নেই

মেধাবী ও ফার্স্ট বেঞ্চের শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে চায় না: নুরুল আমিন এমপি

‘শেখ হাসিনাকে পুনর্বাসনে ডিসেম্বরে জীবন বাজি রেখে মাঠে নামবে’, এসপি জাহাঙ্গীরের মেসেজ

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য

হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি গ্রেপ্তার