হোম > সারা দেশ > চট্টগ্রাম

কাঁচামাল সংকটে রাষ্ট্রীয় একমাত্র তেল পরিশোধনাগারের প্রধান দুটি প্লান্ট বন্ধ

চট্টগ্রাম ব্যুরো

অপরিশোধিত জ্বালানি তেল বা ক্রড অয়েল সংকটে রাষ্ট্রীয় একমাত্র জ্বালানি তেল পরিশোধনাগার ইস্টার্ন রিফাইনারির প্রধান দুটি ইউনিট বন্ধ হয়ে গেছে। ছোট একটি প্লান্ট চালু রাখা হয়েছে । চালু ইউনিট থেকে দৈনিক মাত্র ১২০ টন ডিজেল ও ১শ’ টন পেট্রোল উৎপাদন হচ্ছে।

ইস্টার্ন রিফাইনারি জানায়, মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে ফেব্রুয়ারির ১৮ তারিখের পর থেকে আর কোন ক্রড আসেনি চট্টগ্রামে। কাঁচামাল সংকটে মার্চের মাঝামাঝি সময় থেকে সবকটি প্লান্ট লো ক্যাপাসিটিতে চালানো হচ্ছিল। মঙ্গলবার সকালে ক্রডের মজুদ ডেড স্টকে পৌঁছে যাওয়ায় ইআরএলের বড় প্লান্ট দুটি বন্ধ ঘোষণা করা হয়।

সংশ্লিষ্টরা জানান, সাধারণত ট্যাংকের তলানির ১.৫ মিটারের মতো ডেডস্টক ধরা হয়। রোববার বিকালে মজুত ডেড স্টক স্পর্শ করে। এরপরও এক দিন প্লান্ট চালু রাখা হয়। সবশেষ মঙ্গলবার দুপুর থেকে বড় ও প্রধান দুটি প্লান্ট বন্ধ ঘোষণা করা হয়। বর্তমানে ইআরএলের ক্রডের মজুত এক মিটারের কাছাকাছি।

বিপিসি'র অপারেশন বিভাগের জিএম মোরশেদ আজাদ জানান, বর্তমানে একটি প্লান্ট চালু আছে। এটি থেকে বিপনন প্রতিষ্ঠানগুলোকে দৈনিক ১০০ টন পেট্রোল ও ১২০ টন ডিজেল সরবরাহ করছে ইআরএল। যত সময় তেল সরবরাহ অব্যাহত থাকবে ততসময় পুরোপুরি বন্ধ বলা যাবে না। যে মজুত আছে তা দিয়ে আরো ১৫ দিন এই একটি প্লান্ট চালু রাখা যাবে। আগামী ৫ মে ক্রড অয়েলের একটি চালান আসার কথা রয়েছে। চালানটি এলে পুরোদমে সবগুলো প্লান্ট চালু করা হবে।

লাকসাম-মনোহরগঞ্জে এনজিওর ঋণে ঝুঁকছে দরিদ্র মানুষ

দেশে ফেরার প্রাক্কালে বিমানবন্দরে অসুস্থ খন্দকার মোশাররফ, আবারো হাসপাতালে ভর্তি

চৌদ্দগ্রামে সংগীতশিল্পী ইউসুফ হত্যার ২০ দিনেও আসামি গ্রেপ্তার নেই, ক্ষোভ স্বজনদের

লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির হাফিজ উল্যাহ, সেক্রেটারি মহসিন কবির

চট্টগ্রামে ক্রোকারিজের দাম বাড়ায় চাপে ক্রেতা

বৈধ কাগজ থাকার পরও ৩৩৪ বস্তা জিরা জব্দ, ৭৪ বস্তার হদিস নেই

মেধাবী ও ফার্স্ট বেঞ্চের শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে চায় না: নুরুল আমিন এমপি

‘শেখ হাসিনাকে পুনর্বাসনে ডিসেম্বরে জীবন বাজি রেখে মাঠে নামবে’, এসপি জাহাঙ্গীরের মেসেজ

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য