হোম > সারা দেশ > চট্টগ্রাম

সড়ক দুর্ঘটনায় পেকুয়ায় জামায়াত নেতা নিহত

উপজেলা প্রতিনিধি, পেকুয়া (কক্সবাজার)

কক্সবাজারের পেকুয়ায় সড়ক দুর্ঘটনায় খতিব হাফেজ মাওলানা জাহাঙ্গীর আলমের (৪৫) মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২৫ আগস্ট) রাত ১১টার দিকে চট্টগ্রাম নেয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন।

নিহত জাহাঙ্গীর আলম পেকুয়া সদর ইউনিয়নের পূর্ব গোঁয়াখালী টেকপাড়া এলাকার বখতিয়ার উদ্দিনের ছেলে ও বাংলাদেশ জামায়াতে ইসলামী পেকুয়া সদর ইউনিয়ন জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। তিনি গোয়াঁখালী মইয়াদিয়া বায়তুল সালাত জামে মসজিদের খতিব ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মসজিদে এশার নামাজ পড়ে মোটরসাইকেল নিয়ে পেকুয়া বাজারে যাচ্ছিলেন তিনি। পথে গোঁয়াখালী-সিরাদিয়া সড়কের বাইম্যাখালী তিন রাস্তার মোড়ে বিপরীতগামী দ্রুতগতির আরেকটি মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন তিনি।

স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থা আশঙ্কাজনক হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন।

স্থানীয় ইউপি সদস্য সাজ্জাদ হোসেন সড়ক দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত খতিব জাহাঙ্গীর আলম মৃত্যুকালে এক ছেলে ও চার কন্যাসন্তান রেখে গেছেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

চট্টগ্রামে ক্রোকারিজের দাম বাড়ায় চাপে ক্রেতা

বৈধ কাগজ থাকার পরও ৩৩৪ বস্তা জিরা জব্দ, ৭৪ বস্তার হদিস নেই

মেধাবী ও ফার্স্ট বেঞ্চের শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে চায় না: নুরুল আমিন এমপি

‘শেখ হাসিনাকে পুনর্বাসনে ডিসেম্বরে জীবন বাজি রেখে মাঠে নামবে’, এসপি জাহাঙ্গীরের মেসেজ

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য

হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি গ্রেপ্তার

ফেনী সীমান্তে বিজিবির অভিযানে দুটি বিদেশি পিস্তল উদ্ধার

চকরিয়ায় বন্য হাতির আক্রমণে প্রাণ গেল বৃদ্ধের

আগামী দিনে সরকারি দল হবে জামায়াত: এটিএম মাছুম