হোম > সারা দেশ > চট্টগ্রাম

দেশে এখনও শেখ হাসিনার ভূত রয়ে গেছে: ফরহাদ মজহার

জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর

দার্শনিক ও রাষ্ট্রচিন্তক কবি ফরহাদ মজহার বলেছেন, আমরা গণঅভ্যুত্থান করলাম, জীবন দিলাম। কিন্তু আবার শেখ হাসিনার হাতে ক্ষমতা তুলে দিলাম। শেখ হাসিনার ভুত এখনও দেশে আছে। এ ভুতের নাম হলো সংবিধান।

বুধবার সন্ধ্যায় লক্ষ্মীপুর জেলা সাহিত্য সংসদের আয়োজনে ২৬তম সাহিত্য উৎসবে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, শেখ হাসিনার ভুত কিন্তু আছে, এটা যদি আমরা বুঝি, তাহলে আমাদের সচেতন ও সতর্ক থাকতে হবে। দেশকে এগিয়ে নিতে হলে আমাদের প্রথম কাজ অর্থনৈতিক উন্নতি। দ্রুততম সময়ের মধ্যে আমরা ইউরোপ, আমেরিকার মতো জায়গায় পৌঁছাতে চাই। ইতিমধ্যে বিভিন্ন দেশ থেকে বিনিয়োগকারীরা আমাদের দেশে এসেছে, আমরা চাই এদেশে বিনিয়োগ হোক।

লক্ষ্মীপুর জেলা সাহিত্য সংসদের সভাপতি ডা. সালাহ উদ্দিন শরীফের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্বিবদ্যালয় বাংলাদেশ স্টাডি ফোরামের উপদেষ্টা মোঃ আলাউদ্দিন, কবি ও প্রাবন্ধিক জসীম উদ্দিন মুহাম্মদ, লক্ষ্মীপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর খন্দকার ইউসুফ হোসেন, রায়পুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলাউদ্দিন, চাঁদপুর সাহিত্য মঞ্চের সভাপতি মাইনুল ইসলাম মানিক।

প্রবন্ধ উপস্থাপন করেন লক্ষ্মীপুর জেলা সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক গাজী গিয়াস উদ্দিন।

রাজনৈতিক বক্তব্য পরিহারের শর্তে আমির হামজার মাহফিল

স্বামীর ইয়াবা বিক্রিতে বাধা দেওয়ায় মারধরের শিকার স্ত্রীর আত্মহত্যা

পটিয়ায় এনসিপির মশাল মিছিল

বাঁশখালীতে দুই যমজ সন্তানকে হত্যার পর বাবার আত্মহত্যা

হাসিনার ফেরার স্বপ্ন পূরণ হবে না, দেশ ঐক্যবদ্ধ: ধর্ম প্রতিমন্ত্রী

ওভারলোডেড ট্রাক চালালে এক কিলোমিটার সড়ক তৈরি করে দিতে হবে

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে আহত ১০

ওবায়দুল কাদেরের মামাতো ভাই-ভাতিজা গ্রেপ্তার

মাস্টার নজরুল ইসলামের মৃত্যুতে হামিদুর রহমান আযাদের শোক প্রকাশ

বর্তমান পরিস্থিতিতে জুলাই যোদ্ধারা চুপ করে বসে থাকবে না