হোম > সারা দেশ > চট্টগ্রাম

সীতাকুণ্ডে বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ

উপজেলা প্রতিনিধি, সীতাকুণ্ড (চট্টগ্রাম)

নিষিদ্ধ আ.লীগের দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে চট্টগ্রামের সীতাকুণ্ডে বিক্ষোভ করেছেন বিএনপির নেতাকর্মীরা। সোমবার রাতে উপজেলার সলিমপুর, ভাটিয়ারী, সোনাইছড়ি, বাড়বকুণ্ড, মুরাদপুর, বারৈয়াঢালা ও পৌর সদরসহ বিভিন্ন এলাকায় এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

সোনাইছড়ির ঐতিহাসিক বার-আউলিয়া এলাকা থেকে মশাল মিছিলটি শুরু হয়। মিছিলটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বার-আউলিয়া বাজারে প্রতিবাদ সমাবেশে শেষ হয়।

এতে সোনাইছড়ি ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

জেডএম

ডাকাতিকালে মা-মেয়ের শ্লীলতাহানি, আটক ৬

হাইমচরে প্রথমবারের মতো গ্রীষ্মকালীন পেঁয়াজের আবাদ

মাকে মারধরের অভিযোগে ইমাম কারাগারে

ব্রাজিল সমর্থকের হামলায় আর্জেন্টিনা সমর্থক আহত

নানাবাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

চট্টগ্রামে শিশু ধর্ষণ মামলায় আসামির বিরুদ্ধে চার্জ গঠন

মহাসড়কে জয় বাংলা স্লোগান দিয়ে পুলিশের গাড়ি ভাঙচুর

নোয়াখালীতে প্রকাশ্যে অটোচালককে গুলি

সীতাকুণ্ডে অনুমোদনহীন শতাধিক ভবন

দুর্নীতিতে লোকসানের মুখে কুমিল্লা ধান গবেষণা ইনস্টিটিউট