হোম > সারা দেশ > চট্টগ্রাম

নিখোঁজের ৩ দিন পর যুবকের লাশ উদ্ধার, হত্যার অভিযোগ

উপজেলা প্রতিনিধি, দাউদকান্দি (কুমিল্লা)

কুমিল্লার দাউদকান্দি উপজেলার মালিগাঁও ইউনিয়নের চাঁপাতুলী গ্রামে নিখোঁজের তিন দিন পর মো. রিপন ওরফে শিপন (২৯) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত রিপন ওই গ্রামের রমিজ উদ্দিনের ছেলে। পরিবার সূত্রে জানা যায়, গত শুক্রবার (৭ নভেম্বর) রাতে এলাকায় এক মাহফিল চলাকালে রিপন বাড়ি থেকে বের হন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন।

তিন দিন ধরে পরিবার ও স্থানীয়রা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে স্থানীয় চাঁন মিয়ার পুকুরে ভাসমান অবস্থায় রিপনের লাশ দেখতে পান গ্রামবাসী।

স্থানীয়দের অভিযোগ, রিপন একই গ্রামের বিশ্বজিতের স্ত্রী জয়ন্তীর (৩৫) সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। এ নিয়ে এলাকাজুড়ে দীর্ঘদিন ধরে উত্তেজনা চলছিল। তাদের ধারণা, এই সম্পর্কের জের ধরেই জয়ন্তীর পরিবারের সদস্যরা পরিকল্পিতভাবে রিপনকে হত্যা করে পুকুরে ফেলে দেয়।

নিহতের বাবা রমিজ উদ্দিন ও মা আমেলা খাতুন আমার দেশকে বলেন, রিপনকে বিশ্বজিৎ ডেকে নিয়ে গেছে। আর জীবিত ফেরত দেয়নি। আমরা ছেলে হত্যার ন্যায়বিচার চাই।

খবর পেয়ে দাউদকান্দি মডেল থানার (ওসি তদন্ত) শামছুল আলম ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। ঘটনা উদঘাটনে তদন্ত চলছে বলে জানান ওসি।

ফেনী সীমান্তে বিজিবির অভিযানে দুটি বিদেশি পিস্তল উদ্ধার

চকরিয়ায় বন্য হাতির আক্রমণে প্রাণ গেল বৃদ্ধের

আগামী দিনে সরকারি দল হবে জামায়াত: এটিএম মাছুম

আমি ঠিক হলে আমার নেতাকর্মীরা ঠিক হবে না কেন

ঘেরাওয়ের নেতৃত্বে ছাত্রলীগ নেতা, ফেসবুকে সরকারবিরোধী প্রচার

কুমিল্লায় ১২ দোকানে অগ্নিকাণ্ডে ৫ কোটি টাকার ক্ষতি

পুলিশ হেফাজতে ‘নন-পলাতক আওয়ামী লীগ সভাপতি’

নৈরাজ্য ঠেকাতে বিএনপির কর্মীরাই যথেষ্ট: প্রতিমন্ত্রী মীর হেলাল

মাটিরাঙায় বিএনপি নেতাকর্মীর ওপর আ.লীগের হামলা, আহত ৪

নবীনগরে অবৈধ ড্রেজার ও অপরাধের বিরুদ্ধে এসিল্যান্ডের অভিযান