হোম > সারা দেশ > চট্টগ্রাম

চোরচক্রের নারী সদস্য গ্রেপ্তার, দুই মোটরসাইকেল উদ্ধার

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

পর্যটন শহর কক্সবাজারে এবার মোটরসাইকেল চোরচক্রে জড়িয়ে পড়েছেন নারী। এমনই এক চোরচক্রের নারী সদস্যকে ধরতে পেরেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৫)। ওই সময় দুইটি চোরাই মোটরসাইকেলও উদ্ধার করা হয়।

বুধবার কক্সবাজারে র‌্যাব-১৫ এর সহকারি পরিচালক (আইন ও গণমাধ্যম) ও সহকারি পুলিশ সুপার আ. ম. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।

ধৃত রুমা আকতার (৩৫) নামের ওই নারী কক্সবাজার পৌরসভার ২নং ওয়ার্ডের নতুন বাহারছড়ার একরাম হোসেনের স্ত্রী। মঙ্গলবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানিয়েছে, কক্সবাজার শহরের দক্ষিণ রুমালিয়াছড়া এলাকার আব্দুস সালামের গ্যারেজে ব্যক্তি মালিকানার মোটরসাইকেল রেখে বাসায় গিয়েছিলেন এনামুল হক। কিছুক্ষণ পর এসে তার মোটরসাইকেল না পেয়ে ওই ভবনের সিসি ক্যামেরা দেখে নিশ্চিত হন, দুইজন অজ্ঞাতনামা পুরুষ ও নারী কৌশলে মোটরসাইকেল চুরি করে নিয়ে গেছে।

এ বিষয়ে তিনি কক্সবাজার সদর মডেল থানায় একটি চুরি মামলা দায়ের করেন।

মঙ্গলবার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ শেষে চুরি হওয়া মোটরসাইকেলটি ও চোরদের অবস্থান শনাক্ত করতে সক্ষম হয়। পরে গভীর রাতে নতুন বাহারছড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে চুরি হওয়া মোটরসাইকেলসহ রুনা আক্তারকে গ্রেপ্তার করা হয়।

উল্লেখ্য, অভিযানের সময় ওই বাসায় আরও একটি মোটরসাইকেল পাওয়া যায়। ওই মোটরসাইকেলের ব্যাপারে ধৃত রুমা আকতার কোন সুনির্দিষ্ট তথ্য বা বৈধ কাগজপত্র দেখাতে না পারায় বিধি মোতাবেক সেটিও জব্দ করা হয়।

‎পরশুরামে পুকুরে কীটনাশক দিয়ে ১০ টন  মাছ নিধন

আধিপত্য বিস্তারে সংঘর্ষে যুবদলকর্মীর কবজি বিচ্ছিন্ন

হাইমচরে যৌথ অভিযানে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ

নারী সেজে ছাত্রদল নেতার টিকটক, বহিষ্কারের পর যা বললেন

চেঙ্গী নদীতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

তনু হত্যার ১০ বছর পর তিনজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ

কুমিল্লার নিমসার বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ করল সওজ

এক টানেই ধরা পড়ল ১০১ মণ ইলিশ, ৩৩ লাখে বিক্রি

লালমাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতঘর ভস্মীভূত, ১০ লাখ টাকার ক্ষতি

‎রামগঞ্জে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার