হোম > সারা দেশ > চট্টগ্রাম

হাটহাজারীতে রেললাইনের ওপর কোরবানির পশুর হাট

ট্রেন এলে শুরু হয় পশু নিয়ে দৌড়ঝাঁপ

খোরশেদ আলম শিমুল, হাটহাজারী (চট্টগ্রাম)

চট্টগ্রামের হাটহাজারীতে রেল স্টেশনে ঝুঁকিপূর্ণভাবে রেললাইনের ওপর বসেছে কোরবানির পশুর হাট। অথচ রেললাইনের দুইপাশে ১০ ফুট করে ২০ ফুট এলাকায় হরহামেশাই ১৪৪ ধারা জারি থাকে। বিষয়টি নিয়ে সংশ্লিষ্টদের কোনো তৎপরতা নেই। বরং মোটা অঙ্কের উৎকোচ নিয়ে সংশ্লিষ্টরা চট্টগ্রাম-নাজিরহাট রেললাইনের হাটহাজারী রেল স্টেশনে এই পশুর ঝুঁকিপূর্ণ অবৈধ হাট বসাতে সহযোগিতা করছে বলে অভিযোগ উঠেছে। এরমধ্যে সংশ্লিষ্টরা এমন দাবিও করছেন, ঝুঁকিপূর্ণ পশুর হাটটির কারণে ট্রেন চলাচলে মারাত্মক ঝুঁকি সৃষ্টি হচ্ছে।

জানা গেছে, হাটহাজারী পৌরসভা কর্তৃপক্ষ ইজারা দেওয়ার মাধ্যমে রেললাইনের ওপর কোরবানির পশুর হাট ছাড়াও সপ্তাহের প্রতি রোববার ও বৃহস্পতিবার এ হাটটি বসাচ্ছে । কোরবানির পশু কিনতে আসা গড়দুয়ারা ও মেখল এলাকার ক্রেতা ইকবাল, নাইয়েম ও উপজেলার ছিপাতলী ইউনিয়নের গরু বিক্রেতা রায়হান বলেন, হাটহাজারী রেল স্টেশনের রেললাইনের পাশে গরু-ছাগল নিয়ে আসা ঝুঁকিপূর্ণ। যেহেতু বাজার ইজারা হচ্ছে এবং সরকারও বিপুল পরিমাণ রাজস্ব পাচ্ছে, সেহেতু পশুর হাটের নির্দিষ্ট ও নিরাপদ জায়গা বের করা প্রয়োজন।

হাটজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক আব্দুল্লাহ আল মুমিন জানান, পৌরসভা রেললাইনের ওপর কোনো পশুরহাট বসানোর ইজারা দেয়নি। এছাড়া আমিতো পৌরসভার নতুন দায়িত্ব নিয়েছি। তবে, তারা কেন বসিয়েছে বিষয়টি আমি খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা নিব।

রেলওয়ে চট্টগ্রাম পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) সুবক্তগীন বলেন, রেললাইনে পশুর হাট বসানোর কোনো সুযোগ নেই। এ ব্যাপারে সচিবের কড়া নির্দেশনা রয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সরকার মানুষের হাতে বিদ্যুতের বদলে হারিকেন তুলে দিয়েছে: হাসনাত আবদুল্লাহ

সরাইলে ছুরিকাঘাতে কিশোর নিহত

মতলব সেতুর এপ্রোচ সড়কে ভাঙন, দুর্ঘটনার আশঙ্কা

চট্টগ্রামে বন্যা পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনী মোতায়েন

সাতকানিয়ার বন্যাদুর্গতদের উদ্ধারে সেনাবাহিনীর ১০ স্পিডবোট

বাঁশখালীতে ঢলের পানিতে ভেসে কিশোরীর মৃত্যু

এই দেশ শুধু সরকারি দলের নয়, ১৮ কোটি মানুষের: ডা. শফিকুর রহমান

সীতাকুণ্ডে চাকা বিস্ফোরণে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার দুর্ঘটনা, যুবক নিহত

মাদরাসা অফিস কক্ষে আ.লীগ নেতার জামায়াতে যোগদান

হাটহাজারীতে মেয়ের সামনে দর্জিকে কুপিয়ে হত্যা