হোম > সারা দেশ > চট্টগ্রাম

ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে নিয়ে যাওয়ার দায়িত্ব প্রশাসনের: জামায়াত প্রার্থী

উপজেলা প্রতিনিধি, সন্দ্বীপ (চট্টগ্রাম)

চট্টগ্রামের সন্দ্বীপে ভোটারদের নির্ভয়ে ভোটকেন্দ্রে উপস্থিতি নিশ্চিত করার দায়িত্ব প্রশাসনের—এমন মন্তব্য করেছেন চট্টগ্রাম-৩ সন্দ্বীপ) আসনের ১১ দলীয় জোটের প্রার্থী ও চট্টগ্রাম উত্তর জেলা জামায়াত আমির আলাউদ্দিন সিকদার। বুধবার বিকেল তিনটায় গাছুয়া ইউনিয়ন দলীয় কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি সন্দ্বীপের সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলেন।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন গাছুয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও নির্বাচনি প্রচারণা কার্যক্রমের প্রধান নির্বাহী ওয়ালিদ ইসলাম।

আলাউদ্দিন সিকদার বলেন, ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দের পর ২২ জানুয়ারি থেকে তারা আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করেন। উপজেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের আশা-আকাঙ্ক্ষার কথা শোনা হয়েছে।

প্রেস ব্রিফিংয়ে তিনি আরো বলেন, তরুণ প্রজন্ম ভোট দেওয়ার বিষয়ে আগ্রহী হলেও ভয়ভীতি দেখিয়ে তাদের ভোটকেন্দ্রে যেতে নিরুৎসাহিত করা হচ্ছে। এমনকি ১২ তারিখের পর সংখ্যালঘু সম্প্রদায়কে বাড়ি থেকে বিতাড়িত করার হুমকিও দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

আলাউদ্দিন সিকদার বলেন, ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে নিয়ে যাওয়ার দায়িত্ব প্রশাসনের। ভয়ভীতি দূর করা এবং চিহ্নিত সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া জরুরি। পাশাপাশি অবৈধ অস্ত্র উদ্ধারেও প্রশাসনের কার্যকর উদ্যোগ প্রয়োজন। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, একটি উৎসবমুখর ও শান্তিপূর্ণ ভোটের পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনকে আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে।

ভোটের সিলকাণ্ডে যুবক গ্রেপ্তার: পরস্পরের বিরুদ্ধে অভিযোগ বিএনপি ও জামায়াতের

জামায়াতের আমিরের বক্তব্য ঠিক, ‘আমি প্রথম বিদ্রোহ করেছি’

এসএ পরিবহনের পার্সেল গুদামে অভিযান, কোটি টাকার চোরাই পণ্যসহ আটক ২

সন্দ্বীপে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন জামায়াত প্রার্থীর প্রধান এজেন্ট

বিএনপিতে যোগ দিতে এসে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা আটক

আমার দেশ চাঁদপুর প্রতিনিধির বাবা মারা গেছেন

গণমাধ্যমের পূর্ণাঙ্গ স্বাধীনতা নিশ্চিত করবে বিএনপি: সালাহউদ্দিন আহমদ

সেন্টমার্টিনে ‘সি-অ্যাম্বুলেন্স ও সি-ট্রাক’ চালু করবেন জামায়াত প্রার্থী

ময়লার ভাগাড় অপসারণের দাবিতে ৬ কিলোমিটার সড়ক অবরোধ

দাউদকান্দিতে হাঁসচুরির সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা