হোম > সারা দেশ > চট্টগ্রাম

চৌদ্দগ্রামে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, চৌদ্দগ্রাম (কুমিল্লা)

কুমিল্লার চৌদ্দগ্রামে আসলাম মিয়া (৫০) নামে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। আসলাম মিয়া উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের সাতঘড়িয়া গ্রামের মরহুম নুরু মিয়ার ছেলে। মঙ্গলবার দুপুরে তথ্যটি নিশ্চিত করেছেন র‌্যাব-১১ সিপিসি-২ কুমিল্লার অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম।

স্থানীয় সূত্রে জানা গেছে, আসলাম মিয়া দীর্ঘ বছর ধরে ভারত সীমান্তবর্তী সাতঘড়িয়া নিজ এলাকায় থেকে পার্শ্ববর্তী ফেনী, নোয়াখালী ও চট্টগ্রামে মাদক পাচার করে আসছিল। এরই মধ্যে আদালত একটি মাদক মামলায় তার বিরুদ্ধে যাবজ্জীবন সাজা প্রদান করে। সাজা এড়াতে দীর্ঘদিন সে আত্মগোপনে চলে যায় এবং বিভিন্ন জায়গায় আত্মগোপনে থাকে। মঙ্গলবার ভোরারাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি বিশেষ টিম সাতঘড়িয়া গ্রামে অভিযান চালিয়ে আসলাম মিয়াকে গ্রেপ্তার করে।

র‌্যাব-১১ কুমিল্লার অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম বলেন, গ্রেপ্তার আসলাম মিয়ার বিরুদ্ধে সাজা কার্যকরের জন্য আইনানুগ ব্যবস্থাগ্রহণ করা হয়েছে।

সাবেক মেয়র মনজুরসহ ২৯ জনের নামে মামলা

১৮ মামলার আসামি ‘সাদা আনোয়ার’ গাঁজাসহ গ্রেপ্তার

চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ ইউএনও কুমিল্লার মাহমুদা জাহান

বিএনপি আবারও আ.লীগের ফাঁদে পড়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

যুবদলের কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে চট্টগ্রামে মিছিল

চৌদ্দগ্রামে মাদকে বাধা দেওয়ায় গ্রামবাসীর ওপর হামলা, গ্রেপ্তার ১

কাফনের কাপড় পরে নিষিদ্ধ যুবলীগের ৫৮ সেকেন্ডের মিছিল

কুমিল্লায় ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ব্যবসায়ীর জিডি

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

কুমিল্লায় পাঁচ মাসে এইডসে ৭ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩৭