হোম > সারা দেশ > চট্টগ্রাম

চাঁদপুরে চলছে সাদপন্থিদের ইজতেমা, কাল আখেরি মোনাজাত

জেলা প্রতিনিধি, চাঁদপুর

দ্বীনের দাওয়াত, ঈমানি মেহনত ও মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে চাঁদপুরে সাদপন্থীদের তিন দিনব্যাপী তাবলীগ জামাতের জেলা ইজতেমা শুরু হয়েছে। গত ২২ অক্টোবর শুরু হওয়া এই ইজতেমা আগামীকাল শনিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে।

শুক্রবার ইজতেমার দ্বিতীয় দিনে জুমার নামাজে ১০ সহস্রাধিক মুসল্লি অংশ নেন। জুমার নামাজ শেষে বিশেষ মোনাজাতে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।

চাঁদপুর শহরের পুরানবাজার দোকানঘর এলাকার মেঘনা নদীর পাড়ে এই ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে। গত বৃহস্পতিবার সকাল থেকেই জেলার বিভিন্ন উপজেলা থেকে ধর্মপ্রাণ মুসল্লিদের ঢল নামে। মুসল্লিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ইজতেমার মাঠে বিশাল প্যান্ডেল নির্মাণসহ যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়।

তাবলীগ জামাতের চাঁদপুর জেলার জিম্মাদার মো. আরিফ উল্লাহ জানান, ২২ অক্টোবর শুরু হওয়া তিন দিনব্যাপী এই জেলা ইজতেমা শনিবার আখেরি মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হবে।

ইজতেমায় চাঁদপুর জেলার বিভিন্ন উপজেলা থেকে হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লি অংশ নিচ্ছেন। পবিত্র কোরআন ও হাদিসের আলোকে বয়ান, জিকির-আসকারসহ বিভিন্ন ধর্মীয় কার্যক্রমে মুখরিত রয়েছে ইজতেমা ময়দান। শেষ দিনে আখেরি মোনাজাতে দেশ ও জাতির সার্বিক কল্যাণ কামনা করা হবে।

স্বামীর ইয়াবা বিক্রিতে বাধা দেওয়ায় মারধরের শিকার স্ত্রীর আত্মহত্যা

পটিয়ায় এনসিপির মশাল মিছিল

বাঁশখালীতে দুই যমজ সন্তানকে হত্যার পর বাবার আত্মহত্যা

হাসিনার ফেরার স্বপ্ন পূরণ হবে না, দেশ ঐক্যবদ্ধ: ধর্ম প্রতিমন্ত্রী

ওভারলোডেড ট্রাক চালালে এক কিলোমিটার সড়ক তৈরি করে দিতে হবে

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে আহত ১০

ওবায়দুল কাদেরের মামাতো ভাই-ভাতিজা গ্রেপ্তার

মাস্টার নজরুল ইসলামের মৃত্যুতে হামিদুর রহমান আযাদের শোক প্রকাশ

বর্তমান পরিস্থিতিতে জুলাই যোদ্ধারা চুপ করে বসে থাকবে না

সাইকেল চুরির সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ