হোম > সারা দেশ > চট্টগ্রাম

১২ হাজার টন চিনি পাচারের চেষ্টা, আটক ৮ জেলে

জেলা প্রতিনিধি, চাঁদপুর

চাঁদপুরে মেঘনা নদীতে একটি কার্গো জাহাজ থেকে ১২ হাজার মেট্রিক টন অপরিশোধিত চিনি পাচারের চেষ্টার অভিযোগে ৮ জনকে গ্রেপ্তার করেছে নৌ-পুলিশ। শনিবার রাতে চাঁদপুর সদর নৌ-পুলিশের উপপরিদর্শক বিলাল আজাদ এ তথ্য জানান।

গ্রেপ্তারকৃত হলেন মেহেদী হাসান মুন্না (২৭), মো. শফিকুল (২৮), মো. নুরুজ্জামান (৩২), মো. মানিক (৩৮), শরীফ মির্জা (৪০), মজিবুর রহমান সর্দার (৪০), বাচ্চু ব্যাপারী (৩৫) ও জাহাজের মাস্টার আইয়ুব মৃধা (৪৫)।

পুলিশ জানায়, গত ৩ আগস্ট চট্টগ্রামের পতেঙ্গা থেকে অপরিশোধিত চিনিবোঝাই করে এমভি সি ওয়েস্টিন-১ জাহাজটি নারায়ণগঞ্জের আব্দুল মোমেন চিনিকলের উদ্দেশে রওনা দেয়। কিন্তু ৪ আগস্ট চাঁদপুর পৌঁছানোর পর গন্তব্যে না গিয়ে জাহাজটি মেঘনায় অবস্থান নেয়। ৫ আগস্ট রাতে মাস্টার আইয়ুব মৃধা এবং তার সহযোগীরা জাহাজের অন্য সদস্যদের নেশাজাতীয় দ্রব্য মিশিয়ে খাবারের সঙ্গে খাইয়ে অচেতন করে ফেলে। এরপর বিপুল পরিমাণ চিনি পাচারের চেষ্টা চালায় তারা।

এ ঘটনার পরে ৮ আগস্ট ওই জাহাজের এক কর্মকর্তা সনু কুমার ত্রিপুরা বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

তদন্ত কর্মকর্তা বিলাল আজাদ বলেন, মাস্টার আইয়ুর মৃধাকে ঘটনার পরে গ্রেপ্তার করা হয়েছে। তাকে দুই দিনের রিমান্ডে পাঠানো হয়েছে। পরে গত শুক্রবার চাঁদপুর শহর ও ফরিদগঞ্জসহ দেশের বিভিন্ন স্থান থেকে ৭ জনকে গ্রেপ্তার করা হয়।

শনিবার রাতে গ্রেপ্তারকৃতদের চাঁদপুর স্পেশাল আদালতে হাজির করা হলে ৪ জন ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বাকি তিনজনসহ মোট সাতজনকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন বিচারক। আটক করা চিনি পুলিশ হেফাজতে রয়েছে।

চট্টগ্রামে ক্রোকারিজের দাম বাড়ায় চাপে ক্রেতা

বৈধ কাগজ থাকার পরও ৩৩৪ বস্তা জিরা জব্দ, ৭৪ বস্তার হদিস নেই

মেধাবী ও ফার্স্ট বেঞ্চের শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে চায় না: নুরুল আমিন এমপি

‘শেখ হাসিনাকে পুনর্বাসনে ডিসেম্বরে জীবন বাজি রেখে মাঠে নামবে’, এসপি জাহাঙ্গীরের মেসেজ

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য

হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি গ্রেপ্তার

ফেনী সীমান্তে বিজিবির অভিযানে দুটি বিদেশি পিস্তল উদ্ধার

চকরিয়ায় বন্য হাতির আক্রমণে প্রাণ গেল বৃদ্ধের

আগামী দিনে সরকারি দল হবে জামায়াত: এটিএম মাছুম