হোম > সারা দেশ > চট্টগ্রাম

রামগঞ্জে মুক্তিযোদ্ধার সম্পত্তি দখলের পায়তারা

উপজেলা প্রতিনিধি, রামগঞ্জ (লক্ষ্মীপুর)

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ৩নং ভাদুর ইউনিয়নের মিয়া বাড়ির মো. হোসেন ওরফে সেলিম মিয়া নামের এক মুক্তিযোদ্ধার সম্পত্তি দখল ও লাঞ্ছিতের অভিযোগ উঠেছে একই বাড়ির আবু দাউদ সমীর ও সিদ্দিকুল্লাহ মাস্টার বাড়ির মো. কায়েস ওরফে কিরুর বিরুদ্ধে।

মুক্তিযোদ্ধা সেলিম মিয়া জানান, পূর্ব ভাদুর মৌজার ২০৮ নং খতিয়ানের ৯৫৪ দাগে ৪৭ শতাংশ জমি ও ৯৫৭ দাগে ৪০ শতাংশ জমি পৈত্রিক সম্পত্তির উত্তরাধিকার হিসেবে দীর্ঘদিন যাবৎ ভোগ দখল করে আসিতেছি। গত কিছুদিন যাবৎ মোহাম্মদ কায়েস ও আবু দাউদ সমীর উক্ত সম্পত্তির তথ্য গোপন করে ভুয়া খতিয়ান সৃজন করে তাদের দাবি করে আমাকে উচ্ছেদের পাঁয়তারা করছে।

তিনি আরো জানান, উক্ত সম্পত্তি ১৯৩১ সালে ১১৫৬ নং দলিল মূলে আমার বাবা মৃত আব্দুল লতিফ মিয়ার নামে সাব কবলা রেজিস্ট্রি করা। উক্ত দলিলে তাদের কোন নাম নেই এছাড়াও এম আর/এস আর খতিয়ানেও তাদের বা তাদের কোনো ওয়ারিশের নাম নাই অথচ তারা নিজেদের দাবি করে আমাকে উক্ত সম্পত্তি থেকে উচ্ছেদের জন্য বিভিন্ন পাঁয়তারা করছে।

এ ব্যাপারে অভিযুক্ত কায়েস এবং সমীরের সাথে আলাপ করা হলে তারা জানান মুক্তিযোদ্ধা সেলিম মিয়া আমাদের জেঠাতো ভাই। তিনি দীর্ঘদিন যাবৎ জোরপূর্বক আমাদের সম্পত্তি ভোগদখল করে আসছে। আমরা আমাদের সম্পত্তি বুঝে পাওয়ার জন্য থানায় একটি অভিযোগ করি, প্রশাসন উভয়ের কাগজপত্র নিয়ে আগামী ৩০ মে থানায় বসার আহবান জানিয়েছেন। সঠিক কাগজপত্র দেখিয়ে যে জায়গা পাবে তাতে আমাদের কোন আপত্তি নেই।

এ ব্যাপারে রামগঞ্জ থানার এএসআই মমিনুল হক জানান, আমার কাছে একটি অভিযোগ দিয়েছে কায়েস, আমি তাদের প্রত্যেককে সঠিক কাগজপত্র নিয়ে বসার জন্য বলেছি।

লাকসাম-মনোহরগঞ্জে এনজিওর ঋণে ঝুঁকছে দরিদ্র মানুষ

দেশে ফেরার প্রাক্কালে বিমানবন্দরে অসুস্থ খন্দকার মোশাররফ, আবারো হাসপাতালে ভর্তি

চৌদ্দগ্রামে সংগীতশিল্পী ইউসুফ হত্যার ২০ দিনেও আসামি গ্রেপ্তার নেই, ক্ষোভ স্বজনদের

লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির হাফিজ উল্যাহ, সেক্রেটারি মহসিন কবির

চট্টগ্রামে ক্রোকারিজের দাম বাড়ায় চাপে ক্রেতা

বৈধ কাগজ থাকার পরও ৩৩৪ বস্তা জিরা জব্দ, ৭৪ বস্তার হদিস নেই

মেধাবী ও ফার্স্ট বেঞ্চের শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে চায় না: নুরুল আমিন এমপি

‘শেখ হাসিনাকে পুনর্বাসনে ডিসেম্বরে জীবন বাজি রেখে মাঠে নামবে’, এসপি জাহাঙ্গীরের মেসেজ

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য