হোম > সারা দেশ > চট্টগ্রাম

সীতাকুণ্ডে ইস্পাত কারখানায় লিফট ছিঁড়ে নিহত ২

উপজেলা প্রতিনিধি, সীতাকুণ্ড (চট্টগ্রাম)

চট্টগ্রামের সীতাকুণ্ডে রড প্রস্তুতকারক ইস্পাত কারখানায় লিফট ছিঁড়ে নিচে পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন।

রোববার সকাল ১০টায় উপজেলার কুমিরায় অবস্থিত জিপিএস ইস্পাত কারখানায় দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চট্টগ্রামের মিরসরাই উপজেলার হাতকান্দি ইউনিয়নের খেজুরতলা গ্রামের শামছুল হকের ছেলে রিফাত এবং সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের মগপুকুর এলাকার রোকনুজ্জামানের ছেলে মোস্তফা।

সীতাকুণ্ড থানার ওসি মুজিবুর রহমান জানান, জিপিএইচ ইস্পাত কারখানায় দুর্ঘটনায় কবলিত দুই শ্রমিককে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এদের মধ্যে একজন ঘটনাস্থলে অপরজন দুপুর ২টায় চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা গেছেন।

জিপিএইচ কারখানার গণসংযোগ কর্মকর্তা অভীক ওসমান জানান, নিহত দুই শ্রমিক কন্টাকটারের অধীনে কাজ করতেন। কারখানার মালবাহী একটি লিফট ছিঁড়ে তাদের মৃত্যু হয়। নিহত ওই শ্রমিকের মৃত্যুতে গভীর সমবেদনা জ্ঞাপন জানাচ্ছি এবং তাদের পরিবারের জন্য যাবতীয় ব্যয়ভার আমরা বহন করব।

খেলাধুলা যুবকদের মাদক থেকে দূরে রাখে: জাহিদুল ইসলাম

মেঘনায় আটকা দেড় শতাধিক পর্যটক, পাঁচ ঘণ্টা পর উদ্ধার

চট্টগ্রামের দর্শনীয় স্থানগুলোতে পর্যটকদের ঢল

কুমিল্লায় ৮ ঘণ্টার মধ্যে কোরবানির পশুর বর্জ্য অপসারণ

লক্ষ্মীপুরে চামড়া বিক্রি করতে না পেরে মাটিতে পুঁতে ফেলল মাদ্রাসা কর্তৃপক্ষ

মধ্যরাতে ব্রাহ্মণবাড়িয়ায় দুপক্ষের সংঘর্ষে কিশোর নিহত, আহত ১৫

প্রেসিডেন্ট জিয়ার শাহাদতবার্ষিকী উপলক্ষে সীতাকুণ্ডে নানা কর্মসূচি

রামগতিতে ঘুরতে গিয়ে চরে আটকা দেড়শতাধিক পর্যটক

বিএসএফের গুলিতে নিহতদের বাড়িতে জামায়াত নেতারা

ডাকাতিয়া নদীতে সাঁতার কাটতে গিয়ে কলেজছাত্র নিখোঁজ