হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রাম বন্দর অতীতের সব রেকর্ড ছাড়িয়েছে আগস্টের কন্টেইনার হ্যান্ডলিং

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কন্টেইনার টার্মিনালে আগস্ট মাসের কন্টেইনার হ্যান্ডলিং অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। বন্দরের প্রতিষ্ঠালগ্ন থেকে এর আগে এই রেকর্ড কখনও অর্জিত হয়নি।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেড এসব তথ্য নিশ্চিত করেছে। এতে বলা হয়, গত ৭ জুলাই থেকে এনসিটির দুই, তিন, চার, পাঁচ নম্বর বার্থ পরিচালনার দায়িত্ব নেয় সিডিডিএল। গত ২৮ আগস্ট একদিনে পাঁচ হাজার ১৯ টিই্ইউএস কন্টেইনার হ্যান্ডলিং করে একটি নতুন রেকর্ড সৃষ্টি করে প্রতিষ্ঠানটি।

এক লাখ ২২ হাজার ৫১৭ টিইইউএস কন্টেইনার হ্যান্ডলিং করে চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেডের হাত ধরে দেশের প্রধান সমুদ্র বন্দরে এ রেকর্ড আসে। সর্বশেষ দিনের হিসেবেও রেকর্ড করে চট্টগ্রাম বন্দর। ৩১ আগস্ট পাঁচ হাজার ৬১ টিইইউএস কন্টেইনার হ্যান্ডলিং করা হয়। যা ২৮ আগস্টের পাঁচ হাজার ১৯ টিইইউএস হ্যান্ডলিং রেকর্ডকে পেছনে ফেলে। বন্দর সংশ্লিষ্টরা জানিয়েছেন, এটি বন্দরের চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেড ( সিডিডিএল) এর নতুন মাইলফলক। একই মাসে দুই মাইলফলক অর্জন দেশের বাণিজ্যিক প্রবেশদ্বারকে আরও গতিশীল করে তুলবে। প্রতিষ্ঠানটির এই অর্জনকে বন্দর উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে চিহ্নিত করেছে।

এর তিনদিন পর ৩১ আগস্ট সেই রেকর্ড ভেঙে পাঁচ হাজার ৬১ টিইইউএস হ্যান্ডলিং করা হয়। আগস্টে এনসিটিতে মোট ৭৫ হাজার ৫৮৭ টি কন্টেইনার বক্স হ্যান্ডলিং হয়। যা টিইইউএস হিসেবে এক লাখ ২২ হাজার ৫১৭তে দাঁড়ায়। বন্দরের ইতিহাসে এটি একমাসের কন্টেইনার হ্যান্ডলিংয়ে সর্ব্বোচ্চ।

বন্দরের কর্মকর্তারা জানান, এই অগ্রগতি বন্দরের সার্বিক সক্ষমতা ও অপারেশনাল গতিশীলতা বৃদ্ধিতে ভূমিকা রেখেছে। এটি আমদানি-রপ্তানিতে যেমন গতি আনবে তেমনি বৈশ্বিক বিনিয়োগকারীদের কাছে দেশের ব্যবসা বান্ধব অবকাঠামো এবং পরিচালন দক্ষতার শক্তিশালী বার্তা যাবে। যা সামগ্রকি অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলতে সক্ষম।

রাজনৈতিক বক্তব্য পরিহারের শর্তে আমির হামজার মাহফিল

স্বামীর ইয়াবা বিক্রিতে বাধা দেওয়ায় মারধরের শিকার স্ত্রীর আত্মহত্যা

পটিয়ায় এনসিপির মশাল মিছিল

বাঁশখালীতে দুই যমজ সন্তানকে হত্যার পর বাবার আত্মহত্যা

হাসিনার ফেরার স্বপ্ন পূরণ হবে না, দেশ ঐক্যবদ্ধ: ধর্ম প্রতিমন্ত্রী

ওভারলোডেড ট্রাক চালালে এক কিলোমিটার সড়ক তৈরি করে দিতে হবে

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে আহত ১০

ওবায়দুল কাদেরের মামাতো ভাই-ভাতিজা গ্রেপ্তার

মাস্টার নজরুল ইসলামের মৃত্যুতে হামিদুর রহমান আযাদের শোক প্রকাশ

বর্তমান পরিস্থিতিতে জুলাই যোদ্ধারা চুপ করে বসে থাকবে না