হোম > সারা দেশ > চট্টগ্রাম

আনোয়ারায় শিক্ষকের বকা খেয়ে মাদ্রাসা শিক্ষার্থীর আত্মহত্যা

উপজেলা প্রতিনিধি, আনোয়ারা (চট্টগ্রাম)

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় মাদ্রাসা শিক্ষকের বকা খেয়ে এক শিক্ষার্থী বিষপানে আত্মহত্যা করেছে। গত ২ ফেব্রুয়ারি সকাল ১০টায় রায়পুর ইউনিয়নের মাদ্রাসা আরবিয়া খাইরিয়ায় এ ঘটনা ঘটে। নয়দিন পর আজ মঙ্গলবার সকালে চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

নিহত শিক্ষার্থীর নাম হাফেজ মোহাম্মদ ফোরকান (১৭)। সে বাঁশখালী উপজেলার সরল গ্রামের বদিউল আলমের ছেলে। এ ঘটনায় নিহতের চাচা বাদি হয়ে থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ অভিযুক্ত শিক্ষক মাওলানা রফিকুল ইসলামকে (৩২) গ্রেপ্তার করেছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ঘটনার দিন নিহত শিক্ষার্থী শিক্ষকের বকা খেয়ে কাপড়চোপড় নিয়ে বাড়িতে চলে যেতে চাইলে ওই শিক্ষক তাকে বাড়িতে যেতে বাধা দিলে সে সকলের অজান্তে কৃষি কাজের জন্য আনা বিষ খেয়ে ফেলে। পরে তাকে প্রথমে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে চমেক হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে সে মারা যায়।

আনোয়ারা থানার ওসি মো. মনির হোসেন বলেন, নিহতের পরিবার একটি আত্মহত্যার প্ররোচনার মামলা দায়ের করলে পুলিশ অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করে। তাকে আদালতে প্রেরণ করা হবে।

হাসনাত আব্দুল্লাহর মোমবাতি বিতরণ করে প্রতিবাদ

ফেনীতে মন্ত্রী-এমপির নামে ইটভাটায় আইনজীবী ও যুবদল নেতার চাঁদাবাজি

চট্টগ্রামে পাম্পগুলোতে চালকদের দীর্ঘ লাইন, জ্বালানি পেতে হট্টগোল

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি হলেন জামায়াত নেতা নাছের

সিডিএ’র শর্ত ভঙ্গ করে কোরাল রীফের বহুতল ভবন

কৃষকদের স্বাবলম্বী করে তোলা গেলে দারিদ্র্য হ্রাস পাবে: কৃষিমন্ত্রী

বাঁশখালীতে সড়ক দুর্ঘটনায় লবণশ্রমিকের মৃত্যু

চীনের ৭ লাখ নেবারহুডে জনগণের জন্য কমিউনিটি সার্ভিস

বন্ধুর জন্য ন্যাড়া হলেন ৯ বন্ধু

ফেনীতে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুতে ৩ চিকিৎসকের নামে মামলা