হোম > সারা দেশ > চট্টগ্রাম

খাল দখলে নিয়ে কালভার্ট নির্মাণ, ভেঙে দিলো প্রশাসন

উপজেলা প্রতিনিধি, কমলনগর (লক্ষ্মীপুর)

লক্ষ্মীপুরের কমলনগরে খাল দখল করে নির্মিত কালভার্ট ভেঙে দিয়েছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার বিকেলে উপজেলার চরমার্টিন ইউনিয়নের বলিরপুল এলাকার জারির দোনা খালের ওপর বানানো এ কালভার্টটি ভাঙা হয়।

বলিরপুল এলাকার আব্দুর রহমান বলেন, কিছুদিন ধরে দোনা খালের দুপাশ ভরাট করে কালভার্ট বানাচ্ছিলেন শামছুল হক। এতে স্থানীয়রা বাধা দিলেও কোনো আমলে নেননি তিনি। অবশেষে কালভার্টটি ভেঙে দিয়েছেন প্রশাসনের লোকজন। ফলে খালের পানি চলাচলে আর কোনো বাধা রইল না।

কালভার্ট ভাঙার সময় উপস্থিত ছিলেন উপজেলা ভূমি সার্ভেয়ার আব্দুল্লাহ আল মামুন, স্থানীয় তহশিলদার জাফর আকবর হোসাইন ও মো. জাকির হোসেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাহাত উজ জামান বলেন, খাল দখল করে ব্যক্তিগত কালভার্ট নির্মাণ করা অন্যায়। যা পরিবেশের জন্য খুবই হুমকি। বিষয়টি নজরে আসায় ভেঙে দেওয়া হয়েছে

উচ্ছেদের এক সপ্তাহ পরেই পুরোনো রূপে ফিরল নিমসার বাজার

চাঁদপুরে ডাকাতিয়ায় দুই শিশু নিখোঁজ, একজনের লাশ উদ্ধার

দেড় ঘণ্টার দুধের হাটে লাখ টাকার বেচাকেনা

ব্রাহ্মণবাড়িয়ার তিতাসে দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ

উন্নয়নের নামে হাজার কোটি টাকা লুটপাট

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে মাদার ভেসেলের জট

চট্টগ্রামে গণপরিবহনে ভাড়া নিয়ে নৈরাজ্য

লক্ষ্মীপুরে বিশেষ অভিযানে ২৪ ড্রাম অবৈধ ডিজেল উদ্ধার, গ্রেপ্তার ১

ড্রোন হামলায় নিহত জাহেদ, দেড় মাস পর সন্দ্বীপে—অশ্রুসিক্ত বিদায়

সিআরবিতে হাসপাতাল নির্মাণে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: রেলমন্ত্রী