হোম > সারা দেশ > চট্টগ্রাম

২১ লাখ টাকার ভারতীয় সিগারেটসহ আটক ৪

উপজেলা প্রতিনিধি, রাজস্থলী (রাঙামাটি)

রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলায় তল্লাশি চালিয়ে সাড়ে ২১ লাখ টাকার সিগারেট, দেড় লাখ টাকা, চারজন চোরাকারবারিসহ একটি পিকআপ আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

শনিবার রাতে অবৈধভাবে ভারতীয় সিগারেট পাচারকালে রাজস্থলী উপজেলার মিতিঙ্গাছড়ি টিওবি ক্যাম্পের প্রধান চেকপোস্টের সিনিয়র ওয়ারেন্ট অফিসার মিজানুর রহমানের নেতৃত্বে একটি পিকআপ গাড়িতে তল্লাশি চালিয়ে এই অবৈধ সিগারেটের চালান আটক করা হয়।

আটকরা হলেন- শিমুল দাস (৪৫), মো. সাজ্জাদ ইসলাম (২২), মো. মহিবুল হাসান (২৩), রনি তঞ্চঙ্গ্যা (২০)।

রাজস্থলী থানার এসআই মো. হাফিজ বলেন, রাজস্থলী আর্মি ক্যাম্পের সেনাবাহিনী তল্লাশি চালিয়ে যে আসামি, সিগারেট এবং পিকআপ আটক করেছেন তা আমাদের কাছে হস্তান্তর করেছেন। এই বিষয়ে রাজস্থলী থানা কর্তৃক বিশেষ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।

ফেনীতে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্য গ্রেপ্তার

‘পায়ে গুলি’ হুমকিকে খুব একটা গুরুত্ব দিচ্ছেন না শাহজাহান চৌধুরী

মাদরাসা ছাত্রী নিয়ে শিক্ষক উধাও, থানায় অভিযোগ

চাটখিলে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

শুধু জিপিএ অর্জনই শিক্ষার মূল উদ্দেশ্য হওয়া উচিত নয়: সায়মা ফেরদৌস

সমাজের কল্যাণে নিজেকে বিলিয়ে দিতে হবেঃ ডা. তাহের

হাতিয়ার ঢালচরে ভূমিদস্যুদের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি নেতা হারুন অর রশীদের দাফন

জেলি পুশকরা ৮০ কেজি গলদা চিংড়ি জব্দ, আড়তদারকে জরিমানা

ফটিকছড়িতে মুক্তিযোদ্ধার ঝুলন্ত লাশ উদ্ধার