হোম > সারা দেশ > চট্টগ্রাম

নির্বাচন-পরবর্তী সহিংসতা: জামায়াত নেতার খড়ের গাদা পুড়িয়ে দেওয়ার অভিযোগ

উপজেলা প্রতিনিধি, ছাগলনাইয়া (ফেনী)

ফেনীর ছাগলনাইয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড জামায়াতের সহ-সভাপতি নুরুজ্জামানের তিনটি খড়ের গাদায় আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। শনিবার রাত পৌনে ১টার দিকে পূর্ব ছাগলনাইয়া মিয়াজি পাড়ায় এ ঘটনা ঘটে।

খবর পেয়ে ছাগলনাইয়া ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস কার্যালয়ের ফায়ার ফাইটার আশরাফুল ইসলাম আগুনে ক্ষয়ক্ষতির বিষয়টি নিশ্চিত করেছেন।

উপজেলা জামায়াতের নায়েবে আমির মিজানুর রহমান ভূঁইয়া জানান, নুরুজ্জামানের ছেলে হেদায়েত উল্যাহ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পূর্ব ছাগলনাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দাঁড়িপাল্লা প্রতীকের পোলিং এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। ভোটের আগের দিন কিছু ব্যক্তি নুরুজ্জামানের বাড়িতে গিয়ে গালিগালাজ ও ভয়ভীতি প্রদর্শন করে বলে তিনি অভিযোগ করেন।

এ বিষয়ে ছাগলনাইয়া পৌর জামায়াত-এর আমির মুফতি আব্দুল হান্নান জানান, তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে দেখা করেছেন। সংগঠনের পক্ষ থেকে সিদ্ধান্ত নিয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে।

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তবে এ ঘটনায় থানায় কোনো মামলা হয়েছে কিনা সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

জাহাজ ভাঙা শিল্পে নতুন নেতৃত্ব, সভাপতি মহসিন চৌধুরী

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু

জুলাই গণহত্যার বিচার ও গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে সরকার প্রতারণা করছে

চকরিয়ায় ২০ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

গণমাধ্যমের সার্বিক উন্নয়নে কমিশন গঠন করবে সরকার

লক্ষ্মীপুরে সালিশ বৈঠকে বৃদ্ধকে গুলি

চট্টগ্রামে একদিনে তিন লাশ উদ্ধার

জঙ্গল সলিমপুরের আদলে টেকনাফের বাহারছড়ায় যৌথ অভিযানের পরিকল্পনা

চব্বিশের ছাত্র জনতার আন্দোলনে দেশ গণতন্ত্রে ফিরেছে : গণপূর্ত মন্ত্রী

বিএসবিআরএর সভাপতি মহসিন ও সিনিয়র সহসভাপতি সালিম